RG Kar Corruption Case: আরজি কর আর্থিক দুর্নীতি মামলায় গ্রেফতার সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ আশীষ পাণ্ডে

RG Kar Corruption Case: আরজি কর আর্থিক দুর্নীতি মামলায় চাঞ্চল্যকর মোড়। হাসপাতাল এবং মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ আশীষ পাণ্ডেকে গ্রেফতার করল সিবিআই। আজ বৃহস্পতিবার সকালে নিজাম প্যালেসে দফায় দফায় তাঁকে জেরা করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। দীর্ঘ জেরায় বারবার তথ্য গোপন করছিলেন বলে অভিযোগ।

এমনকি একাধিক প্রশ্ন এড়িয়ে যাওয়ার চেষ্টা করছিলেন বলেও অভিযোগ। আর এরপরেই তৃণমূল ছাত্র পরিষদের নেতা আশীষ পাণ্ডেকে গ্রেফতার করে সিবিআই। আর্থিক দুর্নীতি মামলায় যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। অন্যদিকে আশীষ পাণ্ডের গ্রেফতারের খবর সামনে আসার পরেই উচ্ছ্বাস দেখা যায় আরজি কর হাসপাতালের আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের মধ্যে।

RG Kar Hospital Scam

তাঁদের দাবি, আশীষ পাণ্ডের গ্রেফতারের আশা রেখেছিলাম। অবশেষে ফল পাওয়া গেল। টেন্ডার দুর্নীতিতে বড় ভূমিকা আছে। যদিও এখনও বহু মাথা রয়েছে। তাঁদের অবিলম্বে গ্রেফতারের দাবি ডাক্তারদের।

কলকাতা হাইকোর্টের নির্দেশে আর্থিক দুর্নীতি মামলার তদন্ত করছে সিবিআই। এই মামলায় সন্দীপ ঘোষ সহ আরও বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়। এমনকি এই মামলার তদন্তের একেবারে গভীরে যেতেই আরজি কর হাসপাতালের তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি আশীষ পাণ্ডের নাম সামনে আসে।

এমনকি তদন্তে ৫ হাজার পাতার একটি নথি উদ্ধার করে সিবিআই। সেখানেই উল্লেখযোগ্য ভাবে ধৃত এই ব্যক্তির নাম পান। শুধু তাই নয়, বেশ কয়েকজনকে ইতিমধ্যে সাক্ষী হিসাবে জেরা করে কেন্দ্রিয় তদন্তকারী সংস্থা। সেখানেও আশীষ পাণ্ডের নাম পান আধিকারিকরা। আর এরপরেই বেশ কয়েক দফায় তাঁকে জেরা করা হয়।

এমনকি আজও নিজাম প্যালেসে তলব করা হয়। দীর্ঘ জেরা পর্বে বেশকিছু আর্থিক দুর্নীতি সংক্রান্ত নথি এবং তথ্য দেখানো হয় আশীষ পাণ্ডেকে। কিন্তু বারবার বিষয়টি এড়িয়ে যান বলে খবর। এমনকি তদন্ত প্রভাবিত করার চেষ্টাও করা হয় বলে দাবি। আর এরপরেই আশীষকে গ্রেফতারের সিদ্ধান্ত বলে সিবিআই সূত্রে জানা গিয়েছে।

বলে রাখা প্রয়োজন, আশীষ পাণ্ডের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ আছে। শুধু টেন্ডার দুর্নীতি নয়, থ্রেট কালচার সহ নম্বর কমানো, জুনিয়র ডাক্তারদের বিভিন্ন ভাবে ভয় দেখানোর মতো মারাত্মক অভিযোগ রয়েছে। শুধু তাই নয়, অভয়াকে ধর্ষণ করে খুনের ঘটনার দিন সন্দীপ ঘোষের সঙ্গে দেখা যায় আশীষ পাণ্ডেকে। এমনকি ক্রাইম সিনেও তাঁকে দেখা যায়। ঘটনার দিন কেন সেখানে ছিলেন আশীষ পাণ্ডে? সেই ভূমিকাও খতিয়ে দেখা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+