কয়লা-কাণ্ডে সিবিআইয়ের জালে আরও এক ইসিএল কর্তা, মোটা অঙ্কের লেনদেনের হদিশ

কয়লা-কাণ্ডে আরও এক চাঞ্চল্যকর মোড়। ইসিএলের আরও এক কর্তাকে গ্রেফতার করল সিবিআই। ধৃত ওই কর্মীর নাম সুভাষ মুখোপাধ্যায় বলে জানা গিয়েছে। তিনি ইসিএলের জেনারেল ম্যানেজার পদে কর্মরত ছিলেন। শুক্রবার সকাল থেকে দফায় দফায় জেরা করা হ

কয়লা-কাণ্ডে আরও এক চাঞ্চল্যকর মোড়। ইসিএলের আরও এক কর্তাকে গ্রেফতার করল সিবিআই। ধৃত ওই কর্মীর নাম সুভাষ মুখোপাধ্যায় বলে জানা গিয়েছে। তিনি ইসিএলের জেনারেল ম্যানেজার পদে কর্মরত ছিলেন। শুক্রবার সকাল থেকে দফায় দফায় জেরা করা হয় তাঁকে। বেশ কিছু প্রশ্নের উত্তর ওই কর্তা দিতে পারেননি বলেই খবর।

মোটা অঙ্কের লেনদেনের হদিশ

এমনকি জেরাতে একাধিক অসঙ্গতি পেয়েছেন তদন্তকারী আধিকারিকরা। আর এরপরেই গ্রেফতার বলে জানা যাচ্ছে।

বুধবারই ইসিএলের বর্তমান এবং প্রাক্তন মিলিয়ে ইসিএলের পাঁচ জেনারেল ম্যানেজারকে গ্রেফতার করা হয়। গ্রেফতার করা হয় আরও দুই নিরাপত্তা আধিকারিককে। আজ আরও এক আধিকারিককে গ্রেফতার করল সিবিআই। এখনও পর্যন্ত মোট আট ইসিএল কর্তাকে গ্রেফতার করা হল বলে জানা যাচ্ছে।

সিবিআই সূত্রে খবর, আরও বেশ কয়েকজন সিবিআই র‍্যাডারে রয়েছে বলেই খবর। খুব শীঘ্রই এই বিষয়ে বড় পদক্ষেপ? শুরু হয়েছে জল্পনা।

অন্যদিকে ধৃতদের সঙ্গে কয়লা কেলেঙ্কারি সরাসরি যোগ রয়েছে বলে ইতিমধ্যে সিবিআই তদন্তে উঠে এসেছে। এমনকি মোটা অঙ্কের টাকার বিনিময়ে কয়লা পাচারে ধৃতরা সাহায্য করতেন বলেও চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে সিবিআইয়ের হাতে। এমনকি কয়লা-কাণ্ডে মূল অভিযুক্ত লালা'র সঙ্গেও এদের যোগাযোগ রয়েছে বলে জানতে পেরেছেন তদন্তকারীরা।

এমনকি একাধিক সুযোগ সুবিধাও ধৃত ইসিএল আধিকারিকরা নিতেন বলে সিবিআই আদালতে জানিয়েছেন। এমনকি ধৃত সুভাষ মুখোপাধ্যায়ও বৃহত্তর কেলেঙ্কারির বাইরে নয় বলেই সিবিআই সূত্রে জানা গিয়েছে। তাঁর বিরুদ্ধেও কয়লা মাফিয়াদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নেওয়ার অভিযোগ রয়েছে। এছাড়াও আরও বেশ কিছু তথ্য সিবিআইয়ের হাতে এসেছে বলেই খবর।

তবে একের পর এক ইসিএল কর্তার গ্রেফতারের ঘটনায় তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। এমনকি শুরু হয়েছে রাজনৈতিক তরজাও। তৃণমূলের দাবি, কয়লা কেলেঙ্কারির সঙ্গে কখনই তৃণমূল জড়িত নয়। ইচ্ছাকৃত ভাবে কালিমালিপ্ত করার চেষ্টা হচ্ছে বলে দাবি তৃণমূল নেতার।

বলে রাখা প্রয়োজন, কয়লা কাণ্ডে আজ শুক্রবারই রাজ্যের মন্ত্রী মলয় ঘটককে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এমনকি বাঘমুন্ডির তৃণমূল বিধায়ককেও নোটিশ দিয়েছে কেন্দ্রীয় এই গোয়েন্দা সংস্থা। যদিও এদিন কেউ হাজিরা দেননি বলেই খবর। ফলে নতুন করে ফের দুই তৃণমূল নেতাকে নোটিশ পাঠাতে পারে ইডি।

অন্যেদিকে একের পর এক ইসিএল কর্তার গ্রেফতারের ঘটনায় বিজেপি'র দাবি, অন্যায় করলে কাউকে ছাড় নয়। তদন্তকে প্রভাবিত করে না বিজেপি। তবে তৃণমূলের অভিযোগ প্রসঙ্গে রাজ্য বিজেপির মুখপাত্রের দাবি, অভিযোগ থাকলে আদালতে যাক ওনারা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+