শরীরে কিটোন বাড়ছে, অনশন মঞ্চে অসুস্থ আরও এক চিকিৎসক, হাসপাতালে নিয়ে যাওয়া হল পুলস্ত্য আচার্যকে

Doctor Hunger Strike: চিকিৎসকদের অনশনমঞ্চে অসুস্থ আরও এক। অনশনরত অবস্থায় অসুস্থ হয়ে পড়লেন পুলস্ত্য আচার্য। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে। ধর্মতলার অনশন মঞ্চ থেকে তাঁকে সোজা নিয়ে যাওয়া হয় এনআরএস হাসপাতালে। একটানা আটদিন ধরে অনশন করছেন ৬জন চিকিৎসক। তাঁদের মধ্যেই একজন ড. পুলস্ত্য আচার্য।

রবিবার তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। অনশনরত চিকিৎসকদের প্রতিদিনই হেল্থ চেক আপ করা হয়। এদিন সেই চেক আপ করতে গিয়েই দেখা যায়, পুলস্ত্য আচার্যের শরীরে কিটোন বডির মাত্রা বাড়ছে। এদিন তিনি পেটে ব্যাথা অনুভব করেন (Doctor Hunger Strike) ।

Doctor Hunger Strike

পরবর্তীতে দেখা যায়, প্রাথমিক চিকিৎসাতেও সাড়া দিচ্ছেন না তিনি। বমি বমি ভাবও অনুভব করেন তিনি। এই অবস্থায় কোনও ঝুঁকি না নিয়েই হাসপাতালে নিয়ে যাওয়া হয় এনআরএস-এর পিজিটি পুলস্ত্য আচার্যকে।

পুলিশ গ্রিন করিডর করে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে দেয়। হাসপাতালে ইতিমধ্যেই তাঁর চিকিৎসার জন্য একটি মেডিক্যাল টিম গঠন হয়েছে। এর আগে অনশনরত অবস্থায় অনিকেত মাহাতো ও অনুষ্টুপ মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থার অবনতি হয়। তাঁরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। এছাড়া উত্তরবঙ্গে অসুস্থ হয়ে পড়েছেন অলোক বর্মা নামে আরও এক জুনিয়র ডাক্তার।

ধর্মতলায় প্রথমে অনশন শুরু করেছিলেন ৬ চিকিৎসক। পরবর্তীতে আরও দুজন অনশনে যোগ দেন। ফলে রাজ্য সরকারের ওপর চাপ আরও বাড়তে শুরু করেছে। এবার মোট তিন চিকিৎসক অসুস্থ হয়ে পড়লেন। এখনও সরকারের কাছে তাঁদের দাবি নিয়ে অনড় চিকিৎসকেরা। তাঁদের সমর্থন জানাচ্ছেন বহু সাধারণ মানুষ। সেই সঙ্গে বিশিষ্ট ব্যক্তিত্বদেরও উপস্থিতি দেখা গিয়েছে। অনশনকারীদের সঙ্গে দেখা করে এসেছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস।

অপর্ণা সেন নিজে অনশন মঞ্চে দাঁড়িয়ে আর্জি জানিয়েছেন, যাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে অনশনকারীদের সঙ্গে দেখা করেন। এদিকে, দুর্গা পুজোর কার্নিভালের দিনই দ্রোহের কার্নিভালের ডাক দেওয়া হয়েছে। তারপরই মুখ্যসচিব মনোজ পন্থ বৈঠক ডেকেছেন নবান্নে। চিকিৎসকদের অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদের সঙ্গে দেখা করতে চেয়েছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+