গাঙ্গেয় বঙ্গে ফের নিম্নচাপের ঘনঘটা, দক্ষিণবঙ্গের পাশাপাশি বৃষ্টিতে ভাসবে উত্তরবঙ্গও

কালীপুজো কাটিয়ে এবার ফের ঘূর্ণাবর্তের মেঘ জমেছে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের আকাশে। যার জেরে কলকাতা, দুই পরগনা ও মেদিনীপুরে বৃষ্টিপাত হতে পারে।

কয়েকদিন আকাশ পরিষ্কার থাকার পরে বর্ষা বিদায়ের আগে ফের একটা ঝাপ্টা দিতে তৈরি। কালীপুজো কাটিয়ে এবার ফের ঘূর্ণাবর্তের মেঘ জমেছে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের আকাশে। যার জেরে কলকাতা, দুই পরগনা ও মেদিনীপুরে বৃষ্টিপাত হতে পারে। তবে একদিনের মধ্যেই আকাশ পরিষ্কার হতে পারে বলে জানা গিয়েছে।

গাঙ্গেয় বঙ্গে ফের নিম্নচাপের ঘনঘটা

পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। উত্তরবঙ্গের পাঁচি জেলাতেই ঘূর্ণাবর্তের প্রভাব থাকবে। উত্তরে অসম থেকে সাগর পর্যন্ত নিম্নচাপ রেখার অবস্থান রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। যার জেরে ভরা কার্তিকেও ভাসবে রাজ্যের বিভিন্ন জেলা।

দিন কয়েক আগেই কালীপুজোর পর ভাইফোঁটাতে বৃষ্টি মাথায় করে উৎসবে মাততে হয়েছিল রাজ্যবাসীকে। নিম্নচাপের জেরে বিভিন্ন জেলায় ভারী বৃষ্টিপাত হয়। দিন তিনেক যেতে না যেতেই ফের বঙ্গোপসাগরে নিম্নচাপের খবরে আতঙ্কে আমজনতা।

হাওয়া অফিস বলছে, দক্ষিণবঙ্গে কলকাতা, দুই পরগনা, নদিয়া ও মেদিনীপুরে বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি উত্তরবঙ্গের পাঁচ জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার ও আলিপুরদুয়ারে নিম্নচাপের প্রভাবে বৃষ্টিপাত হতে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+