Guillain Barre Syndrome এ আক্রান্ত হয়ে কলকাতায় আরও একজনের মৃত্যু, চিকিৎসাধীন দুই শিশু
Guillain Barre Syndrome: বাংলায় উদ্বেগ বাড়াচ্ছে গুলেন বারি সিনড্রোম। এই রোগে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হল। মৃতের নাম দেবকুমার সাউ বলে জানা যাচ্ছে। তিনি জগদ্দলের বাসিন্দা ছিলেন বলে জানা গিয়েছে। বেশ কিছু সময় ধরে কলকাতার বিসি রায় শিশু হাসপাতালে ভর্তি ছিলেন বলে খবর। বুধবার মৃত্যু হয় সেখানেই।
অন্যদিকে আরও দুজন শিশু গুলেন বারি সিনড্রোমে (Guillain Barre Syndrome) আক্রান্ত হয়ে ওই হাসপাতালেই ভর্তি বলেই খবর সামনে আসছে। গোটা পরিস্থিতির উপর স্বাস্থ্য ভবনের তরফে কড়া নজর রাখা হচ্ছে। গত কয়েকদিন ধরেই ভারতে অস্বাভাবিক ভাবে গুলেন বারি সিনড্রোমে আক্রান্তের সংখ্যা বাড়ছে।

বিশেষ করে পুনে, মহারাষ্ট্র সহ বেশ কয়েকটি রাজ্য সংক্রমণ (Guillain Barre Syndrome) বাড়ছে এই রোগে আক্রান্ত হয়েছে। পরিস্থিতির কথা ভেবে চিকিৎসকদের নিয়ে বিশেষ দল গঠন করেছে স্বাস্থ্যমন্ত্রক। এর মধ্যেই মঙ্গলবার প্রথম বাংলায় গুলেন বারি সিনড্রোমে আক্রান্ত হয়ে একজনের মৃত্যুর খবর সামনে আসে। মৃতের নাম অরিত্র মণ্ডল। সে এবার উচ্চ মাধ্যমিক দিত।
উত্তর চব্বিশ পরগনার আমডাঙা থানার তাবাবেরিয়া গ্রামের বাসিন্দা, গত কয়েকদিন আগে হঠাত করেই অরিত্র'র গলায় ব্যথা হয়। প্রথমে ঠান্ডা লেগেছে বলে মনে করে পরিবার। কিন্তু অসুস্থতা ক্রমশ বাড়তে শুরু করে। অবশ হয়ে যায় পা। বসে বসে পড়ে যাচ্ছিল। রাতারাতি স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয় অরিত্রকে। যদিও পরিস্থিতি এতটাই উদ্বেগের হয়ে পড়ে যে এনআরএসে ওই কিশোরকে ভর্তি করা হয়।
কিন্তু সেখানেও পরিস্থিতির উন্নতি হয়নি। যদিও পরিবারের অভিযোগ যে ভালোভাবে অরিত্র মণ্ডলকে চিকিৎসা করানোই হয়নি। প্রথমে ভর্তি করানো নিয়ে গড়িমাসি এবং পরে ঠিক মতো চিকিৎসকরা দেখেননি বলে পরিবারের অভিযোগ। জানা যায়, অরিত্র মণ্ডলের ডেথ সার্টিফিকেটে গুলেন বারি সিনড্রোমের কথা উল্লেখ আছে। এই ঘটনা ঘিরে তীব্র আতঙ্ক তৈরি হয়। আর এর মধ্যেই আরও দুজন শিশুর শরীরেও মিলল এই গুলেন বারি সিনড্রোমের উপস্বর্গ।
বিসি রায় হাসপাতালেই একই রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ওই দুই শিশু। তাদের মধ্যে এক জন উত্তর ২৪ পরগনারই বাসিন্দা। তারও বয়স দশের আশেপাশে। এই ঘটনা সামনে আসার পরেই উদ্বেগ তৈরি হয়েছে। যদিও চিকিৎসক বলছেন গুলেন বারি সিনড্রোম একেবারেই বিরল নয়। ফলে আতঙ্ক না হওয়ার পরামর্শ চিকিৎসকদের।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications