তৃণমূল সাংসদ কেডি সিংয়ের বিরুদ্ধে এবার প্রতারণার মামলা দায়ের
ফের মামলা দায়ের হল তৃণমূলের রাজ্যসভার সাংসদ কেডি সিংয়ের বিরুদ্ধে। গত শুক্রবার হরিদেবপুর থানায় কেডির বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের করেছেন এক মহিলা।
কলকাতা, ২৩ এপ্রিল : ফের মামলা দায়ের হল তৃণমূলের রাজ্যসভার সাংসদ কেডি সিংয়ের বিরুদ্ধে। গত শুক্রবার হরিদেবপুর থানায় কেডির বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের করেছেন এক মহিলা।
পুলিশ সূত্রে খবর, অভিযোগকারিনী জানিয়েছেন, কেডি সিংয়ের আর্থিক বিনিয়োগকারী সংস্থা অ্যালকেমিস্টে ১ লক্ষ ৮০ হাজার টাকা তিনি রেখেছিলেন। তা দ্বিগুণ হারে ফেরত দেওয়ার দাবি করা হয়েছিল। তবে তার এক কানাকড়িও তিনি পাননি।

আর সেজন্য টাকা ফেরত সহ প্রতারণার অভিযোগে কেডি সিং সহ অ্যালকেমিস্টের কর্মকর্তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন ওই মহিলা।
প্রসঙ্গত, নারদ ঘুষ কাণ্ডে তৃণমূলের বহু নেতা-মন্ত্রীর নাম জড়িয়েছে। এই ঘটনায় স্টিং অপারেশন করা ম্যাথু স্যামুয়েল আগেই জানিয়েছেন যে কেডি সিংয়ের কাছ থেকে টাকা পেয়েই গোটা স্টিং অপারেশন চালানো হয়েছিল। আর তাতেই চটে গিয়েছে গোটা তৃণমূল দল। গত কয়েকদিনে কলকাতার বিভিন্ন থানায় কেডি সিং ও তাঁর সংস্থার বিরুদ্ধে একেরপর এক মামলা দায়ের হয়ে চলেছে। যদিও তৃণমূলের তরফে কেডির বিরুদ্ধে এখনও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications