মেডিকেলে আরও ৪ চিকিৎসক করোনায় আক্রান্ত
মেডিকেলে আরও ৪ চিকিৎসক করোনায় আক্রান্ত
করোনা যুদ্ধে প্রথম সারিতে থেকে চিকিৎসকেরাই প্রথম থেকে লড়াই চালিয়ে গিয়েছেন। এখন মুহুর্মুহু করোনা তে আক্রান্ত হচ্ছেন দেশের বিভিন্ন জায়গাযর চিকিৎসকেরা। কলকাতা মেডিকেল কলেজের অবস্থাও ভিন্ন নয়। গতকালই কলকাতা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের তিন চিকিৎসকের কোভিড-১৯ টেস্টের পর রিপোর্ট পজিটিভ এসেছে। সোমবার সেই সংখ্যাটা বাড়লো আরও চার। সব মিলিয়ে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ভাইরাসে আক্রান্ত চিকিৎসকের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ জন। তবে আক্রান্তের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানা গিয়েছে। সোমবার এই রিপোর্টে রীতি মতো আতঙ্কের পরিবেশ ছড়িয়েছে গোটা হাসপাতাল জুড়ে। আতঙ্কিত অন্যান্য স্বাস্থ্যকর্মীরাও।

তবে এর মধ্যেও ভালো খবর রয়েছে। বাকি চিকিৎসক, নার্স ও স্বাস্থ্য কর্মীদের যাদের পরীক্ষা করা হয়েছিল তাদের ৫৫ জনের ক্ষেত্রে নেগেটিভ রিপোর্ট এসেছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, যে সাত চিকিৎসক করোনায় আক্রান্ত, তাঁদের মধ্যে ৬ জনই প্রসূতি বিভাগে কর্মরত ছিলেন। এক জন মেডিসিন বিভাগে কর্মরত। এর মধ্যে ৪ জন জুনিয়ার ডাক্তারও রয়েছেন। যাঁদের রিপোর্ট নেগেটিভ এসেছে, তাঁরা আপাতত কোয়রান্টিনে থাকবেন বলে জানানো হয়েছে।
আক্রান্তদের মধ্যে বেশ কয়েকজনকে পাঠানো হয়েছে এম আর বাঙুর হাসপাতালে। কয়েকজনকে পাঠানো হয়েছে বেলেঘাটা আইডিতে। তবে এই ঘটনার পরেও রোগীর পরিবারদের চিকিৎসা পরিষেবা কোন অসুবিধা হবে না বলে আশ্বাস দেওয়া হয়েছে হাসপাতালের তরফে।
হাসপাতাল সূত্রে খবর, দিন কয়েক আগে মেডিকেল কলেজে ভর্তি হন নারকেলডাঙার বাসিন্দা এক প্রসূতি। সদ্যোজাত শিশু জন্ম নেওয়ার পর, তাঁর করোনার উপসর্গ দেখা যায়। পরীক্ষার পর জানা যায়, মা এবং শিশু দুজনে করোনা পজিটিভ। তত ক্ষণে ওই প্রসূতির সংস্পর্শে চলে এসেছেন সেখানকার চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীদের একাংশ। এরপর এই পরীক্ষা চালানো হয় কলকাতা মেডিকেল কলেজ এবং হাসপাতালে চিকিৎসক নার্স এবং স্বাস্থ্য কর্মীদের উপর।












Click it and Unblock the Notifications