আরজি কর কাণ্ডের প্রতিবাদে এবার ধর্নায় বসবেন আনিস খানের বাবা
আরজি কর কাণ্ডের প্রতিবাদে এবার মাঠে নামছেন আনিস খানের বাবা সালেম খান। তিনি শ্যামবাজার এলাকায় ধর্না অবস্থান করতে পারবেন। কলকাতা হাইকোর্টের তরফ থেকে সেই অনুমতি দেওয়া হয়েছে।
আরজি কর কাণ্ডে গোটা রাজ্যজুড়ে তোলপাড় চলছে। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। পুলিশ তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা করেছে। এমন মারাত্মক অভিযোগ করছেন বিরোধীরা। এদিকে একাধিক রাজনৈতিক সংগঠন আরজি কর কাণ্ডে রাস্তায় প্রতিবাদে নামছে। এবার সেই তালিকায় যুক্ত হবেন আনিস খানের বাবা।

২০২২ সালের ১৯ ফেব্রুয়ারি কলেজ পড়ুয়া আনিস খান মারা গিয়েছিলেন। পুলিশ তাকে বাড়ির উপর তলা থেকে ধাক্কা মেরে ফেলে দেয়। এমনই অভিযোগ পুলিশের বিরুদ্ধে উঠেছে। সেই মামলা চলছে আদালতে। আনিস খানের পরিবারের উপর পুলিশ একাধিক বার চাপ সৃষ্টির চেষ্টা করেছিল। সেই অভিযোগ উঠে এসেছে। আরজি করের মৃতার পরিবারের উপরেও পুলিশের চাপ ছিল। পুলিশ তদন্তকে অন্য পথে নিয়ে যেতে চেয়েছিল। সেই মারাত্মক অভিযোগ উঠছে।
প্রতিবাদ ও জাস্টিস চেয়ে এবার আনিস খানের বাবা ধর্ণায় বসবেন। এই বিষয়ে কলকাতা হাইকোর্টের অনুমতি চাইতে দ্বারস্থ হয়েছিলেন তিনি৷ বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের এজলাসে এই শুনানি হয়৷ আদালত সেই অনুমতি দিয়েছে। তবে আদালত কিছু শর্ত দিয়েছে। সেই শর্ত মেনে চলতে হবে সেই ধর্না চলাকালীন।
শ্যামবাজার চত্বরে আনিস খানের বাবা ধর্নায় বসতে পারবেন। আগামী ৭ সেপ্টেম্বর থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত ধর্নার অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। দুপুর দুটো থেকে রাত ন'টা পর্যন্ত ধর্না চলবে। ১২ × ১৫ ফুট স্টেজ বানানোর অনুমতি দিয়েছেন বিচারপতি। প্রতিদিন ৩০০ জনকে নিয়ে অবস্থানে বসতে পারবেন সালেম খান। ধর্নায় সময় শব্দবিধি মানতে হবে। সুবিচার চাওয়ার দাবিতে এই ধর্না কর্মসূচি। এমনই জানিয়েছেন আনিস খানের পরিবার।












Click it and Unblock the Notifications