আত্মহত্যা প্রমাণের চেষ্টা! রাজ্যের তদন্তে খামতির অভিযোগে হাইকোর্টে সরব আনিসের পরিবার
আনিস-কাণ্ডে নয়া মোড়। রাজ্যের রিপোর্টে খামতির অভিযোগ। গত কয়েকদিন আগেই আনিস-কাণ্ডে প্রাথমিক রিপোর্ট জমা দেয় রাজ্যের তরফে গঠিত বিশেষ তদন্তকারী দল। সেই রিপোর্টেই খামতি রয়েছে বলে অভিযোগ মামলাকারীদের। আজ সোমবার এই সংক্রান্ত মা
আনিস-কাণ্ডে নয়া মোড়। রাজ্যের রিপোর্টে খামতির অভিযোগ। গত কয়েকদিন আগেই আনিস-কাণ্ডে প্রাথমিক রিপোর্ট জমা দেয় রাজ্যের তরফে গঠিত বিশেষ তদন্তকারী দল। সেই রিপোর্টেই খামতি রয়েছে বলে অভিযোগ মামলাকারীদের। আজ সোমবার এই সংক্রান্ত মামলার শুনানি ছিল কলকাতা হাইকোর্টে।

সেখানেই রাজ্যের তরফে দেওয়া তদন্ত রিপোর্টে খামতির কথা তুলে ধরেই আইনজীবীরা। আদালতকে স্পষ্ট জানান, রিপোর্টে আমরা খুশি নই। আদৌতে কোনও তদন্ত হচ্ছে না বলেও অভিযোগ আবেদনকারী আইনজীবীদের। তাঁদের বক্তব্য, এটা অনুসন্ধান হচ্ছে। অপরাধীদের খুঁজে বার করা হচ্ছে না বলেও আদালতে জানান আইনজীবীরা।
এমনকি অন্য কোনও তদন্তকারী সংস্থার তদন্তের কথাও আদালতে জানান আইনজীবীরা। এই বিষয়ে দীর্ঘ সওয়াল জবাব হয়। কলকাতা হাইকোর্ট দু'পক্ষের বক্তব্য শোনে। আর এরপরেই মামলাকারী আইনজীবীদের হলফানামা জমা দেওয়ার কথা বলেন। ঠিক কোথায় খামতি রয়েছে? এই বিষয়ে বিস্তারিত জানিয়ে হলফনামা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
আগামী এক সপ্তাহের মধ্যে এই হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
আনিস মৃত্যু রহস্য এখনও উদঘাটন হয়নি। একাধিক প্রশ্ন রয়েছে। এমনকি অভিযুক্তদের গ্রেফতার করা হয়নি বলেও অভিযোগ পরিবারের। শুধু তাই নয়, রাজ্যের তদন্তে খুশি নয় বলে বারবার পরিবারের তরফে জানানো হয়েছে। ঘটনার প্রথম থেকেই সিবিআই তদন্তের দাবিতে সরব হয়েছেন আনিসের বাবা।
এমনকি প্রশাসনের ভূমিকা নিয়েও সরব হাওড়ায় ছাত্রনেতা আনিস খানের পরিবার। এই বিষয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আনিসের বাবা। আর এই বিতর্কের মধ্যেই রাজ্যের তদন্ত রিপোর্ট নিয়ে কলকাতা হাইকোর্টে প্রশ্ন আইনজীবীদের।
পরিবারের আইনজীবীরা এদিন আদালতে আরও অভিযোগ করে বলেন যে, আনিসের ঘটনাটি আত্মহত্যা বলে দেখানোর চেষ্টা করা হচ্ছে। অভিযুক্তদের জেরা করা হচ্ছে না বলেও অভিযোগ। ফলে তদন্ত প্রক্রিয়া নিয়েই প্রশ্ন আনিসের পরিবারের আইনজীবীদের।
অন্যদিকে ছাত্র নেতা আনিস খানের মৃত্যুর প্রথমদিন থেকেই পরিবারের পাশে বাম এবং বাম ছাত্র সংগঠনগুলি। ঘটনার প্রতিবাদে পথে নেমেছে একাধিক ছাত্র সংগঠন। বামেদের হুঁশিয়ারি, ঘটনায় অভিযুক্তদের কড়া শাস্তি দিতে হবে। না হলে আরও বৃহৎ আন্দোলনের হুঁশিয়ারি।
অন্যদিকে, হাওড়ার আমতায় নিহত ছাত্রনেতা আনিস খানের বাড়ি যান সিপিএমের কৃষক সংগঠনের প্রতিনিধিরাও। পরিবারের পাশে থাকার বার্তা দেন তাঁরা। এমনকি আনিস মামলায় বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন জারি থাকবে বলেও স্পষ্ট জানিয়েছেন কৃষক সংগঠনের প্রতিনিধিরা।












Click it and Unblock the Notifications