রাস্তার উপর অবিন্যস্ত পোশাকে পড়ে তরুণীর দেহ, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা
প্রাতঃভ্রমণকারীরা দুই ট্যাক্সির মধ্যে পড়ে থাকতে দেখেন অজ্ঞাত পরিচয় তরুণীকে। পোশাক ছিল অবিন্যস্ত। মৃত্যুর কারণ নিয়ে ধন্দে পুলিশ।
শহর কলকাতায় পথচলতি রাস্তার উপর এক তরুণীর দেহ উদ্ধারকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল বরানগরে। সোমবার ভোররাতে বরানগরের পালবাড়ি লাগোয়া রাস্তা থেকে উদ্ধার হয় দেহ। প্রাতঃভ্রমণকারীরা দুই ট্যাক্সির মধ্যে পড়ে থাকতে দেখেন ওই তরুণীকে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বরানগর থানায়। বরানগর থানার পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। মৃতার পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে কোনও ব্যাগ বা মোবাইল ফোন উদ্ধার হয়নি। এই ঘটনা খুন নাকি দুর্ঘটনা, তা জানার চেষ্টা চালানো হচ্ছে। ওই তরুণীর পোশাক অবিন্যস্ত অবস্থায় ছিল। ফলে প্রাথমিক তদন্তে পুলিশের সন্দেহ, তাঁর উপর শারীরিক নির্যাতন করার পর খুন করা হতে পারে। অন্য কারণও খতিয়ে দেখা হচ্ছে।
তরুণীর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে হাসপাতালে। ময়নাতদন্তের রিপোর্ট পেলেই স্পষ্ট হবে, কী কারণে এই মৃত্যু। দেহে কোনও আঘাত রয়েছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে। আপাতত ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট না আসা পর্যন্ত পুলিশ নিশ্চিত হতে পারছে না মৃত্যুর কারণ নিয়ে। মৃত্যুর কারণ খোঁজার পাশাপাশি ওই তরুণী পরিচয় জানা জরুরি বলে মনে করছেন তদন্তকারীরা। পার্শ্ববর্তী সমস্ত থানায় খবর দেওয়া হয়েছে।












Click it and Unblock the Notifications