‘যেন মৃত্যুর হাতছানি দেখলাম কাছ থেকে, চোখের সামনেই ঘটে গেল মহা বিপর্যয়’

চোখের সামনে ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। মাঝেরহাট ব্রিজে ওঠার মুখেই থমকে গেল আমার গাড়িটা। একটা পিলার আচমকাই চলে এল সামনে। মুহূর্তের মধ্যে আস্ত একটা ব্রিজ ভেঙে পড়ল নিচে।

চোখের সামনে ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। মাঝেরহাট ব্রিজে ওঠার মুখেই থমকে গেল আমার গাড়িটা। একটা পিলার আচমকাই চলে এল সামনে। মুহূর্তের মধ্যে আস্ত একটা ব্রিজ ভেঙে পড়ল নিচে। সেইসঙ্গে ব্রিজের উপরে থাকা গাড়িগুলিও নিচে এসে পড়ল। ওইভাবে ব্রিজের ভেঙে পড়ার দৃশ্য দেখে নিজেকে স্থির রাখতে পারিনি। যেন ভয়ানক মৃত্যুকে দেখলাম একেবারে কাছ থেকে।

 ‘যেন মৃত্যুর হাতছানি দেখলাম কাছ থেকে, চোখের সামনেই ঘটে গেল মহা বিপর্যয়’

প্রত্যক্ষদর্শী শিশির চক্রবর্তী নিজের চোখের সামনে যে ঘটনা দেখেছিলেন, তা ব্যক্ত করলেন এভাবেই। তিনি নিজের প্রাইভেট কারে কলকাতা অভিমুখে আসছিলেন। তখনই ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। পোস্তা উড়ালপুলের ঘটনা তিনি চোখে দেখেননি, কিন্তু এবার মাঝেরহাট ব্রিজে ভেঙে পড়ার দৃশ্য দেখে বুকটা কেঁপে উঠেছিল। এক মুহূর্তের জন্য হলেও ভেবেছিলেন, সময়ের একটু এধার-ওধার হলে তিনিও ভেঙে পড়া ব্রিজের সঙ্গে নিচে পড়ে যেতেন।

এই দুর্ঘটনার পরই পিছনে সারি দিয়ে দাঁড়িয়ে গিয়েছিল বহু গাড়ি। সবাই গাড়ি থেকে নেমে হা-হুতাশ করতে করতে দৌড় লাগিয়েছিলেন। মুহূর্তেই ঘটে গিয়েছিল বিপর্যয়। তিনি বলেন, আমিও এগিয়ে গিয়েছিলাম বিস্ময় চোখে। দেখি অনেক গাড়ি মুখ থুবড়ে পড়ে রয়েছে। আতঙ্কের ছবি স্পষ্ট। তাঁর মতে আর একটা ব্লক ভেঙে পড়লে সাংঘাতিক হত এই দুর্ঘটনা

পোস্তা উড়ালপুলের পর মঙ্গলবার বিকেলে ফের কলকাতায় ভেঙে পড়ে আস্ত ব্রিজ। যাত্রী বোঝাই গাড়ি-সহ মাঝেরহাট ব্রিজের ওই অংশ নিচে ধসে যায়। এর ফলে পাঁচ জনের মৃত্যু হয়েছে। আরও অনেকের মৃত্যুর আশঙ্কা রয়েছে। স্থানীয়রাই প্রথমে উদ্ধারকার্যে হাত লাগান। মাঝেরহাট ব্রিজের মাঝের অংশ বসে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। ব্রিজের নিচে চাপা পড়ে যায় বাস-লরি। অনেক পথ চলতি মানুষও চাপা পড়ে থাকতে পারেন বনে আশঙ্কা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+