BJP: ধর্মতলায় অমিত শাহের সভার অনুমতিও দিচ্ছে না পুলিশ? হাইকোর্টে রাজ্য বিজেপি

ফের সভার অনুমতি নিয়ে টানাপোড়েন। সভা করার অনুমতি চেয়ে আদালতে গেল বিজেপি। রাজ্য রাজনীতিতে এই বিজেপির এই সভা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সভায় দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উপস্থিত থাকবেন। সেই সভারই অনুমতি দিচ্ছে না কলকাতা পুলিশ।

বিজেপি নেতাদের মধ্যে রীতিমতো অসন্তোষ শুরু হয়ে গিয়েছে। এই সভা নিয়ে দলের অন্দরেও যথেষ্ট উত্তেজনা আছে। উৎসবপর্ব শেষ হয়ে গিয়েছে। এবার ফের রাজনৈতিক ময়দানে সামিল হতে হবে। বছর ঘুরলেই লোকসভা নির্বাচনের বাদ্যি বাজবে। বিজেপি এই সভা দিয়েই রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করতে চাইছিল।

amit shah

কিন্তু কোথায় এই সভা করতে চাইছে বিজেপি? কলকাতার ধর্মতলায় রাজ্য বিজেপি এই সভা করতে চেয়েছে। আগামী ২৯ নভেম্বর এই সভার ডাক দেওয়া হয়েছে। জেলায় প্রচারও শুরু করে দিয়েছে গেরুয়া শিবির। মেট্রো চ্যানেলের আশপাশ অথবা ২১ ভিক্টোরিয়া হাউজের সামনে সভার মঞ্চ হতে পারে।

ওই সভায় উপস্থিত থাকতে পারেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কিন্তু কলকাতা পুলিশ সেই সভার অনুমতি দিচ্ছে না। খোদ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী যে সভায় উপস্থিত থাকতে পারেন। সেই সভার অনুমতি দেওয়া হচ্ছে না? তাই নিয়ে হতবাক ওয়াকিবহাল মহলও।

বিজেপি ধর্মতলাতেই ওই সভা করতে মরিয়া। সেজন্য অনুমতি পেতে কলকাতা হাইকোর্টে আবেদন করল বঙ্গ বিজেপি। মামলা দায়ের করার অনুমতি মিলেছে। আজ সোমবারই বেলা দুটোয় শুনানির সম্ভাবনা থাকছে। বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে এই মামলার শুনানি হবে বলে খবর।

সাম্প্রতিক অতীতে এই ঘটনা দেখা যাচ্ছে। বিজেপি সভা করার অনুমতি সরাসরি রাজ্য প্রশাসনের থেকে পাচ্ছে না। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর একাধিক কর্মসূচি নাকচ করেছে জেলা প্রশাসন। সভা করার জন্য শুভেন্দুকে আদালতে যেতে হয়েছে।

গত সপ্তাহে ফের কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন শুভেন্দু অধিকারী। তাঁকে কর্মসূচি করতে দেওয়া হয় না। সংসদীয় কাজকর্মে বাধা দেওয়া হচ্ছে। এই অভিযোগ করছেন তিনি। শুভেন্দু অধিকারীর কথায়, "আমাকে কর্মসূচি করতে দেওয়া হয় না। মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের পুলিশকে অধঃপতনে নামিয়েছেন।"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+