রাজ্যে রথযাত্রার সূচনায় অমিত শাহ! 'ঝড়' তুলতে আসছেন ৩ হেভিওয়েট মুখ্যমন্ত্রী

রাজ্য বিজেপির রথযাত্রার সূচনা করবেন সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। ৩ ডিসেম্বর তারাপীঠ থেকে রথযাত্রার সূচনা হবে।

রাজ্য বিজেপির রথযাত্রার সূচনা করবেন সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। ৩ ডিসেম্বর তারাপীঠ থেকে রথযাত্রার সূচনা হবে। রাজ্যের বিভিন্ন জায়্গা থেকে রথযাত্রার সূচনায় আসছেন ত্রিপুরা, অসম এবং উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী। বিজেপি সূত্রে খবর, কমপক্ষে ৪৫ দিন রাজ্যে রথ চলবে। এক-এক দিনে রথ কম করে তিনটি বিধানসভা এলাকায় ঘুরবে বলে জানা গিয়েছে।

রাজ্যে রথযাত্রার সূচনায় অমিত শাহ! ঝড় তুলতে আসছেন ৩ হেভিওয়েট মুখ্যমন্ত্রী

রথেই উঠবে ঝড়। এমনটাই মনে করছে বিজেপি নেতৃত্ব। সেই মতো কর্মসূচিও তৈরি করা হয়েছে। রথে লাগানো হবে জায়ান্ট স্ক্রিন। সেখানে বিজেপির সাফল্য প্রচার করা হবে। সূত্রের খবর অনুযায়ী, ৩ ডিসেম্বর তারাপীঠে রথযাত্রার সূচনা করবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। ৫ ডিসেম্বর কোচবিহারের রথযাত্রায় থাকবেন অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনাওয়ান। ৭ ডিসেম্বর প্রচারে গঙ্গাসাগরে থাকার কথা রয়েছে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ১০ ডিসেম্বর রাজ্যে আসছেন। তিনি বিজেপির রাজ্য সভআপতি দিলীপ ঘোষের কেন্দ্র খড়গপুরে প্রচার সারবেন বলে জানা গিয়েছে।

বিজেপির দিল্লি দখলের মূল প্রচার শুরু হবে কলকাতা থেকে। ৪৫ দিন রথযাত্রার পর জানুয়ারির শেষ সপ্তাহে ব্রিগেডে সভা করবে বিজেপি। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাড়াও উপস্থিত থাকবেন কমপক্ষে ২০ জন কেন্দ্রীয় মন্ত্রী।

বিজেপির লক্ষ্য রথযাত্রার মাধ্যমে রাজ্যের কোণে কোণে পৌঁছে যাওয়া। কিন্তু সেক্ষেত্রে কতগুলি জায়গায় প্রশাসনের তরফ থেকে রথযাত্রার অনুমতি দেওয়া হয়, সেটাই এখন প্রশ্নের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+