দিদির পাড়ায় প্রথম পুজো কমিটি হাতছাড়া! অমিত শাহের পুজো উদ্বোধন নিয়ে ২য় কমিটির খোঁজ বিজেপির
মমতা বন্দ্যোপাধ্যায়ের পাড়ায় পুজোর উদ্বোধন কার্যত হাতছাড়া বিজেপির। দিন কয়েক আগে শোনা গিয়েছিল কালীঘাটের সঙ্ঘশ্রী পুজোরউদ্বোধন করতে পারেন বিজেপি সভাপতি তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
মমতা বন্দ্যোপাধ্যায়ের পাড়ায় পুজোর উদ্বোধন কার্যত হাতছাড়া বিজেপির। দিন কয়েক আগে শোনা গিয়েছিল কালীঘাটের সঙ্ঘশ্রী পুজোর
উদ্বোধন করতে পারেন বিজেপি সভাপতি তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বর্তমানে সূত্র মারফত খবর, পুজো কমিটি সিদ্ধান্ত নিয়েছে, তাদের
পুজোয় বিজেপি কোনও সাহায্য নেওয়া হবে না।

পুজো কমিটির সিদ্ধান্ত
সম্প্রতি পুজো কমিটির সম্পাদক ও সভাপতিকে নিয়ে বৈঠক করেন অন্য সদস্যরা। সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয় বিজেপির কোনও সাহায্য তাদের পুজোয়
নেওয়া হবে না। তবে রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে, অমিত শাহের দিদির পাড়ায় এসে পুজো উদ্বোধন, এই অস্বস্তি এড়াতে কলকাঠি নেড়েছে
শাসকদলই।

পুজোয় জড়িত মুখ্যমন্ত্রীর পরিবার
কালীঘাটের সঙ্ঘশ্রী-র পুজোর সঙ্গে অঙ্গাঙ্গী ভাবে জড়িত মুখ্যমন্ত্রীর পরিবার। গতবছর এই পুজোর উদ্বোধন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পুজো কমিটির তালিকাতেও রয়েছেন মুখ্যমন্ত্রীর ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায়। নতুন কোনও কমিটি নয়, পুরনো কমিটিই এবার পুজো পরিচালনা করবে বলে জানা গিয়েছে।

বিজেপির টার্গেটে কালীঘাটেরই অন্য পুজো
সঙ্ঘশ্রী নিয়ে কার্যত পিছিয়ে আসতে হওয়ায়, বিজেপির টার্গেটে রয়েছে এলাকারই অপর একটি নামকরা পুজো। জানা গিয়েছে বাদামতলা আষাঢ় সংঘের পুজো কমিটির অন্যতম কর্মা প্রাক্তন যুব মোর্চার সভাপতি তুষার কান্তি ঘোষ। এবার ওই পুজোকে বিজেপির টার্গেট করার সম্ভাবনা তৈরি হয়েছে।












Click it and Unblock the Notifications