সামনের সপ্তাহে রথযাত্রার শুনানি সর্বোচ্চ আদালতে! মোদীর আগে রাজ্যে আসতে পারেন অমিত শাহ
আগামী মঙ্গলবার সুপ্রিম কোর্টে রথযাত্রার শুনানি। আইনি ফাঁসে বাংলার রথযাত্রা বাধা পড়ায় কিছুটা বিপাকে বিজেপি নেতৃত্ব। পরবর্তী রাজনৈতিক সূচি তৈরির পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে এই রথযাত্রা।
আগামী সোমবার সুপ্রিম কোর্টে রথযাত্রার শুনানি। আইনি ফাঁসে বাংলার রথযাত্রা বাধা পড়ায় কিছুটা বিপাকে বিজেপি নেতৃত্ব। পরবর্তী রাজনৈতিক সূচি তৈরির পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে এই রথযাত্রা। তবে বসে না থেকে শহরে এবং রাজ্যে অমিত শাহকে দিয়ে সভা করাতে চায় বিজেপি রাজ্য নেতৃত্ব। সেক্ষেত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগেই রাজ্যে পা রাখতে পারেন অমিত শাহ। সব কিছু ঠিকঠাক থাকলে ২৯ জানুয়ারি রাজ্যে আসতে পারেন প্রধানমন্ত্রী।

বিজেপির পরিকল্পনা ছিল লোকসভা নির্বাচনের আগে বাংলায় রথযাত্রার আয়োজন করার। তিনটি রথ ৪২ টি লোকসভা কেন্দ্রকে ছুঁয়ে যাবে, পরিকল্পনা ছিল বিজেপির।
যদিও পরবর্তী সময়ে রাজ্য সরকার রথযাত্রার অনুমতি না দেওয়ায় তা আইনি জটে বন্দি হয়ে পড়ে।
মুকুল রায়, সায়ন্ত্বন বসু এবং প্রতাপ বন্দ্যোপাধ্যায় এই মুহুর্তে দিল্লিতে রয়েছেন। দিল্লিতে পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত অন্যতম নেতা কৈলাস বিজবর্গীয়ের সঙ্গে বৈঠকও হয়েছে
একাধিকবার।
সূত্রের খবর অনুযায়ী, সোমবার সুপ্রিম কোর্টে শুনানি শুরুর পর অনুমতি পাওয়া গেলে, রথযাত্রার নির্দিষ্ট সূচির কিছু পরিবর্তন করা হতে পারে। রথযাত্রার অনুমতি পাওয়া গেলে ২৯ জানুয়ারি ব্রিগেডের সভা করা হবে, নাকি রথ যেখানে থাকবে, সেরকম দুটি জায়গায় তাঁকে দিয়ে সভা করা তা নিয়ে কোনও সিদ্ধান্ত হয়নি। তবে বিজেপির ব্রিগেডের সভা হতে পারে ফেব্রুয়ারিতে। সম্ভাব্য তারিখ ৭ ফেব্রুয়ারি।
রাজ্য বিজেপি সূত্রে খবর, ৫ জানুয়ারি কলকাতা রাজ্য বিজেপি নেতৃত্বের বৈঠকে অমিত শাহের রাজ্য সফরের দিন চূড়ান্ত করা হতে পারে।












Click it and Unblock the Notifications