কলকাতায় বিজেপির কেন্দ্রীয় বিজয় মিছিল! উপস্থিত থাকার সম্ভাবনা অমিত শাহের

বিজেপির সভাপতি অমিত শাহ থাকবেন, কলকাতায় বিজেপির কেন্দ্রীয় বিজয় মিছিলে। তিনি নিজেই এই বিজয় মিছিলে থাকার আগ্রহ প্রকাশকরেছেন বলে জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তবে তার সময় পরে জানানো হবে।

বিজেপির সভাপতি অমিত শাহ থাকবেন, কলকাতায় বিজেপির কেন্দ্রীয় বিজয় মিছিলে। তিনি নিজেই এই বিজয় মিছিলে থাকার আগ্রহ প্রকাশ করেছেন বলে জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তবে তার সময় পরে জানানো হবে। এই সময়ের মধ্যে যেসব জায়গায় বিজেপি প্রার্থীরা জয়লাভ করেছেন, সেইসব জায়গায় মিছিল হবে বলে জানিয়েছেন দিলীপ ঘোষ।

কলকাতায় বিজয় মিছিল করবে বিজেপি

কলকাতায় বিজয় মিছিল করবে বিজেপি

কলকাতায় শেষ সফরে বিজেপির প্রচারে বড় রোড শো করেছিলেন অমিত শাহ। যদিও তা সংঘর্ষ দিয়ে শেষ হয়। যার জেরে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের নয় কেন্দ্রে প্রচারের
সময় কমিয়ে দেয় নির্বাচন কমিশন। সেসব এখন অতীত। এবার বিজয় মিছিল করতে চায় বিজেপি। যাতে উপস্থিত থাকবেন সেই অমিত শাহই। নিজেই থাকার ব্যাপারে
আগ্রহ প্রকাশ করেছেন। জানিয়েছেন দিলীপ ঘোষ।

রাজ্যের ফল নিয়ে যথেষ্টই টেনশনে ছিল বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব। বৃহস্পতিবার সারাদিনে একাধিকবার খোঁজ নিয়েছেন অমিত শাহ। আর দিনের শেষে অনেকটাই স্বস্তি। যা দাবি
করেছিল বিজেপি, তার অনেকটাই কাছে পৌঁছতে পেরেছে তারা।

জয়ী সাংসদরা একসঙ্গে দিল্লি যাবেন

জয়ী সাংসদরা একসঙ্গে দিল্লি যাবেন

রাজ্য বিজেপি সভাপতি জানিয়েছেন, রাজ্যের জয়ী বিজেপির ১৮ সাংসদ একসঙ্গে দিল্লি যাবেন। তারা ফিরে আসার পরেই একসঙ্গে বিজয় মিছিল হবে।

'শ্যামাপ্রসাদ শান্তি পাবেন'

'শ্যামাপ্রসাদ শান্তি পাবেন'

দিলীপ ঘোষ জানিয়েছেন, সারা দেশ পাল্টে গিয়েছে। বাংলাকেও তারা পাল্টাবেন। তা হলে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আত্মা শান্তি পাবে বলে জানিয়েছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+