সিমলা স্ট্রিটের বাড়িতে শিবপুজো, স্বামী বিবেকানন্দের আদর্শ মেনে চলি বললেন অমিত শাহ
সিমলা স্ট্রিটের বাড়িতে শিবপুজো, স্বামী বিবেকানন্দের আদর্শ মেনে চলি বললেন অমিত শাহ
রাজ্যে প্রথম রাজনৈতিক কর্মসূচি শুরু করলেন স্বামী বিবেকানন্দের বাড়ি থেকে। সকাল সাড়ে ১০টায় অমিত শাহ পৌঁছে গিয়েছিলেন সিমলা স্ট্রিটে স্বামী বিবেকানন্দের জন্মভিটেয়। সেখানে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। অমিত শাহ জানিয়েছেন এখনও স্বামী বিবেকানন্দের আদর্শ সমান প্রাসঙ্গিক। তাই এখানে এসে নিজেকে সৌভাগ্যবান মনে করছেন। আজও তিনি স্বামী বিবেকানন্দের আদর্শ মেনেই চলেন।

সিমলা স্ট্রিটে স্বামী বিবেকানন্দের মূর্তিতে মালা গিয়ে শ্রদ্ধা জানান অমিত শাহ। ঘুরে দেখেন বাড়ির ভিতর। যেখানে স্বামী বিবেকানন্দের জন্ম হয়েছিল সেই জায়গাটিও ঘুরে দেখেন তিনি। বাড়ির ভেতরে থাকা শিবমন্দিরে পুজো দেন। তারপরে রামকৃষ্ণ ও সারদা মায়ের ছবিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেখান জল খাবার খান। স্বামীজিরা তাঁকে বই ও চাদর উপহার দিয়েছেন। বেশ কিছক্ষণ সময় সেখানে কাটিয়ে অমিত শাহ সাংবাদিরদেপ মুখোমুখি হন।
স্বামী বিবেকানন্দ আধুনিকতার সঙ্গে আধ্যাত্মিকতার মিশ্রন ঘটিয়েছেন। শিকাগোর ধর্মসভায় সনাতন ধর্মকে ছড়িয়ে দিয়েছিলেন তিনি। এখানেই দেশের তেজস্বী পুরুষ জন্মেছিলেন। সেখানে আসতে পেরে নিজেকে সৌভাগ্যবান বলে মনে করছেন তিনি। স্বামী বিবেকানন্দের ভাবাদর্শ আগে যেমন প্রাসঙ্গিক ছিল ঠিক তেমনই প্রাসঙ্গিক এখনও। তিনি নিজেও স্বামী বিবেকানন্দের ভাবাদর্শ মেনে চলেন বলে জানিয়েছেন অমিত শাহ। তিনি বলেছেন সেদিন যেমন স্বামীজিকে প্রয়োজন ছিল এখনও তাঁর ভাবাদর্শের ততটাই প্রয়োজন রয়েছে বলে জানিয়েছেন তিনি। বেশ কিছুক্ষণ সেখানে সময় কাটিয়ে তিনি দমদম বিমানবন্দরের পথে চলে যান।












Click it and Unblock the Notifications