বিজেপি নেতার রহস্য মৃত্যু: কলকাতায় পা রেখেই কাশীপুরে যেতে পারেন 'উদ্বিগ্ন' শাহ

কাশীপুরে যেতে পারেন অমিত শাহ। ইতিমধ্যে ঘটনার বিস্তারিত তথ্য তাঁকে জানানো হয়েছে। আর তা জানার পরেই সমস্ত অনুষ্ঠান বাতিলের নির্দেশ দেন। একই সঙ্গে ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশও করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এমনটাই বিজেপি সূ

কাশীপুরে যেতে পারেন অমিত শাহ। ইতিমধ্যে ঘটনার বিস্তারিত তথ্য তাঁকে জানানো হয়েছে। আর তা জানার পরেই সমস্ত অনুষ্ঠান বাতিলের নির্দেশ দেন। একই সঙ্গে ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশও করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এমনটাই বিজেপি সূত্রে জানা যাচ্ছে।

কলকাতায় শাহ পৌঁছানোর পরেই বঙ্গ বিজেপির তরফে বেশ কিছু অনুষ্ঠানের আয়োজন করা হয়। তা বাতিলের কথা বলেছেন বলে জানা যাচ্ছে। আর এরপরেই বঙ্গ বিজেপি'র তরফে স্বাগত জানানোর কর্মসূচি বাতিল করা হয়েছে বলে খবর।

বিস্তারিত খোঁজ নেবেন শাহ

বিস্তারিত খোঁজ নেবেন শাহ

তবে বিমানবন্দরে অমিত শাহকে জানাতে বঙ্গ বিজেপির নেতারা উপস্থিত থাকবেন বলে জানা যাচ্ছে। কর্মসূচি অনুযায়ী, দুপুর একটা নাগাদ কলকাতা বিমানবন্দরে পৌঁছবেন অমিত শাহ। সেখানেই বঙ্গ বিজেপি নেতাদের সঙ্গে শাহ কথা বলবেন বলে খবর। ঠিক কি কারণে মৃত্যু তা আরও বিস্তারিত ভাবে জানার চেষ্টা করবেন স্বরাষ্ট্রমন্ত্রী। আর এরপরেই কাশীপুরে তা যাওয়ার ব্যাপারে সিদ্ধান্ত বলে বিজেপি সূত্রে জানা যাচ্ছে। তবে বিধানসভা নির্বাচনের পর থেকে ঠিক একই কায়দায় বিজেপি নেতাদের মৃত্যুর ঘটনা ঘটছে। এক্ষেত্রেও ঠিক একই ঘটনা বলে দাবি বিজেপির।

এটা একটি রাজনৈতিক হত্যা

এটা একটি রাজনৈতিক হত্যা

এই প্রসঙ্গে বিজেপি সাংসদ দিলীপ ঘোষ বলেন, এটা একটি রাজনৈতিক হত্যা। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী রয়েছেন রাজ্যে। তখনও এই ঘটনা ঘটল বলে দাবি তাঁর। শুধু তাই নয়, বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি বলেন, এর আগেও একই ভাবে আমাদের একাধিক কর্মীকে হত্যা করা হয়েছে। তা কখনও মেনে নেওয়া যায় না বলে দাবি তাঁর। তবে স্বরাষ্ট্রমন্ত্রীর কাশীপুর যাওয়ার প্রসঙ্গে দিলীপবাবু বলেন, ওনাকে সমস্ত তথ্য দেওয়া হয়েছে। যেতে পারেন কাশিপুর। তবে ঘটনার শোনার পর তিনিও দ্রুত ঘটনাস্থলে পৌঁছবেন বলেও জানিয়েছেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি।

 এটা উত্তরপ্রদেশ নয়

এটা উত্তরপ্রদেশ নয়

ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছেন বিজেপি নেতা কল্যাণ চৌবে। তাঁর দাবি, বিজেপি'র সক্রিয় নেতা ছিল অর্জুন। সে থাকলে এই এলাকায় সুবিধা করতে পারছিল না তৃণমূল। আর সেই কারণেই মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ বিজেপি নেতার। এই প্রসঙ্গে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়েও তোপ দেগেছেন কল্যাণ চৌবে। তবে এই ঘটনা প্রসঙ্গে তৃণমূল সাংসদ শান্তনু সেন বলেন, যে কোনও মৃত্যুই দুঃখজনক। প্রশাসন ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। তবে এটা উত্তরপ্রদেশ নয় বলে মন্তব্য তৃণমূল নেতার। তাঁর দাবি, বাংলায় কোনও ঘটনা ঘটলে নিরপেক্ষ তদন্ত হয়। রঙ না দেখে ব্যবস্থাও হয়। তবে মৃত্যু নিয়ে রাজনীতি না করার বার্তা তৃণমূল সাংসদের।

সিবিআই তদন্তের দাবি পরিবারের

সিবিআই তদন্তের দাবি পরিবারের

খোদ কলকাতায় বিজেপি নেতার রহস্য মৃত্যু! ঝুলন্ত অবস্থায় ওই বিজেপি নেতার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃত ওই বিজেপি নেতার অর্জুন চৌরাসিয়া বলে জানা যাচ্ছে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে কাশীপুর এলাকায়। ঘটনার পরেই ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। কীভাবে এই ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে। যদিও পরিবারের দাবি, সিবিআই তদন্ত করতে হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+