Amit Shah: চলতি সপ্তাহেই বাংলায় আসছেন অমিত শাহ, দেখা হবে অভয়ার পরিবারের সঙ্গে?
Amit Shah: চলতি সপ্তাহে বাংলায় আসছেন অমিত শাহ। আজ বুধবার কলকাতায় আসার কথা ছিল তাঁর। কিন্তু শেষ মুহূর্তে সফর বাতিল হয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। হঠাত কেন বঙ্গ সফর বাতিল হল তা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। তবে শোনা যাচ্ছে, আগামী শনিবার কিংবা রবিবার সকালে কলকাতায় আসার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। সামনেই ছয় বিধানসভায় উপ নির্বাচন।
আর তার আগেই শাহের (Amit Shah) বঙ্গ খুবই গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। আগামী ১৩ নভেম্বর বাংলার ছয় বিধানসভায় উপ নির্বাচন রয়েছে। ভোট হবে সিতাই, নৈহাটি, হাড়োয়া, মেদিনীপুর, তালরাংরা ও মাদারিহাটে। এই ছয় কেন্দ্রে জয়ের লক্ষ্য নিয়েই ময়দানে নেমেছে বঙ্গ বিজেপি।

মাটি কামড়ে থেকে লড়াই চালাচ্ছে শীর্ষ নেতৃত্ব। এর মধ্যে শাহের বঙ্গ সফর খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। এছাড়াও আগামী ২৭ অক্টোবর, রবিবার বাংলায় একাধিক কর্মসূচি রয়েছে কেন্দ্রীয় সরাষ্ট্রমন্ত্রীর (Amit Shah) ।
রবিবার সকাল ১১ টার সময় EZCC-তে বিজেপির সাংগঠনিক বৈঠক রয়েছে। সেই বৈঠকে প্রথমে যোগ দেবেন তিনি। যেখানে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী সহ একাধিক শীর্ষ নেতৃত্বের যোগ দেওয়ার কথা রয়েছে। ওই বৈঠকে একাধিক বর্তমান দলের একাধিক বিষয় নিয়ে আলোচনা হতে পারে। এমনকি ছয় বিধানসভার ভোট প্রস্তুতি নিয়েও আলোচনা হতে পারে বলে জানা যাচ্ছে।
এই বৈঠক শেষেই কল্যাণীতে বাংলাদেশ সীমান্ত এলাকায় অমিত শাহের ( (Amit Shah) যাওয়ার কথা রয়েছে। সেখানে বিএসএফের আধিকারিকদের সঙ্গে সম্ভবত বৈঠক হতে পারে। এছাড়াও আরামবাগের সমবায় মন্ত্রকের একটি অনুষ্ঠানেও যোগ দেওয়ার কথা আছে স্বরাষ্ট্রমন্ত্রীর। এরপরেই কল্যাণী, আরামবাগে যাওয়ার কথা রয়েছে তাঁর।
অন্যদিকে গত কয়েকদিন আগেই আরজি করে জুনিয়র চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় নির্যাতিতার বাবা-মা অমিত শাহকে একটা চিঠি দিয়েছে। তদন্তের অগ্রগতি এবং বিচার চেয়ে এই চিথি দেওয়া হয়েছে। এর মধ্যে শাহের বঙ্গ সফর। মনে করা হচ্ছে, এই সফরে অভয়ার বাবা-মা'র সঙ্গে দেখা করতে পারেন অমিত শাহ (Amit Shah)।
বলে রাখা প্রয়োজন, ঝড় সাইক্লোন দানার কারণে আজ বুধবার বঙ্গ সফর বাতিল করেছেন অমিত শাহ (Amit Shah)। এমনটাই খবর। এই বিষয়ে যদিও সরকারি ভাবে কিছু জানানো হয়নি মন্ত্রকের তরফে।












Click it and Unblock the Notifications