বেনোজল ভীতি ছেড়ে অন্য দলের জন্য বিজেপি-র দরজা খুলে দিন, বার্তা অমিতের
অন্য দলের কর্মীদের জন্য বিজেপির দরজা খোলা। অবাধে তাঁরা আসতে পারেন বিজেপি-তে। তাঁদের আসার জন্য দলের দরজা খুলে দিন।
কলকাতা, ২৭ এপ্রিল : অন্য দলের কর্মীদের জন্য বিজেপির দরজা খোলা। অবাধে তাঁরা আসতে পারেন বিজেপি-তে। তাঁদের আসার জন্য দলের দরজা খুলে দিন। কর্মীদের উদ্দেশে বার্তা দিলেন বিজেপি-র সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। তিনি সরাসরি কর্মীদের নির্দেশ দিলেন, অন্য দলের কর্মীদের বিজেপিতে আসতে দিন। বেনোজল ঢোকার ভীতি ছাড়ুন।
বিজেপি সভাপতির এই কথাতেই স্পষ্ট, যেভাবেই হোক রাজ্যে শক্তিবৃদ্ধি করতে চাইছে বিজেপি। তাই অন্য দলের বাতিল ঘোড়াদের নিয়েই সংগঠন বাড়াতে তৎপর বিজেপি। দলের রাজ্য শাখাকে এমনই বার্তা দিয়ে গেলেন অমিত শাহ। এদিন কোর কমিটির বৈঠকে দলের রাজ্য নেতাদের প্রতি অমিত শাহ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়ে যান।

দলের সংগঠন বাড়ানোর জন্য একটি রুট ম্যাপও তৈরি করে দিয়ে যান অমিত শাহ। রাজ্য সভাপতি দিলীপ ঘেষকে সেই রুট ম্যাপ অনুসরণ করে এগিয়ে যেতে নির্দেশ দিয়েছেন বিজেপি সুপ্রিমো। মানুষের মধ্যে উন্মাদনা তৈরি করুন। তিনি এ প্রসঙ্গে বলেন, আমি পারলে আপনারা কেন পারবেন না? আপনারাও পারবেন, সাহস জুগিয়ে যান অমিত শাহ। এই বুথ চলো কর্মসূচি বজায় রাখার নির্দেশ দেন।
এদিন রাজারহাটের ২৩১ নম্বর বুথ কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করার পর জনসংযোগ কর্মসূচিতে যান। শোনেন তাঁদের অভাব-অভিযোগ। এরপরই তাঁর দিল্লি ফেরার প্রস্তুতি।












Click it and Unblock the Notifications