টিএমসি-র নতুন অর্থ খুঁজলেন অমিত শাহ! কৃষ্ণনগর, রামপুরহাট থেকে কড়া আক্রমণ শাসক দলকে

কৃষ্ণনগর ও রামপুরহাটের সভা থেকে তৃণমূলের নতুন অর্থ খুঁজলেন বিজেপি সভাপতি অমিত শাহ। তিনি বলেন, টি মানে তুষ্টিকরণ, এম-এর অর্থ মাফিয়া এবং সিএর অর্থ চিটফান্ড স্ক্যাম।

কৃষ্ণনগর ও রামপুরহাটের সভা থেকে তৃণমূলের নতুন অর্থ খুঁজলেন সর্বভারতীয় বিজেপি সভাপতি অমিত শাহ। তিনি বলেন, টি মানে তুষ্টিকরণ, এম-এর অর্থ মাফিয়া এবং সি এর অর্থ চিটফান্ড স্ক্যাম। বাংলায় বিজেপি এলে ১০০ দিনের মধ্যে চিটফান্ডের মাথাদের জেলে পুরে দেওয়ার আশ্বাস দিয়েছেন অমিত শাহ।

টিএমসির নতুন অর্থ

তৃণমূলের টি মানে তুষ্টিকরণ, এম-এর অর্থ মাফিয়া এবং সি এর অর্থ চিটফান্ড স্ক্যাম। বাংলায় প্রচারে এসে বিভিন্ন সভায় এমনটাই বললেন অমিত শাহ।

'বাংলার সরকার অনুপ্রবেশকারীদের'

অমিত শাহ বলেন তৃণমূল সরকার মা মাটি মানুষের, বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু ক্ষমতায় এসে সব ভুলে গিয়েছেন। টিএমসি এখন গুণ্ডা
ঘুষখোর ও অনুপ্রবেশকারীদের সরকার।

'বাংলার সংস্কৃতি নষ্ট করেছেন মমতা'

অমিত শাহের অভিযোগ, বাংলার সংস্কৃতি যদি কেউ নষ্ট করে থাকেন, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়। আর তাকে রক্ষা করতে দরকার মোদীকে। বলেন অমিত শাহ।

উন্নয়নের টাকা আত্মসাতের অভিযোগ

অমিত শাহ দাবি করেন বাংলার উন্নয়নের জন্য মোদী সরকার ৪.২৪ কোটি টাকা পাঠিয়েছে। কোথায় উন্নয়ন প্রশ্ন করেছেন অমিত শাহ।

কেন্দ্রের উন্নয়নমূলক কাজে বাধা

অমিত শাহের অভিযোগ, কেন্দ্রের ১৩৩ টি প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায় ঢুকতে দিচ্ছেন না। তিনি মনে করেন, এই প্রকল্পগুলি রাজ্যে ঢুকতে দিলে মোদী আরও জনপ্রিয় হয়ে উঠবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+