মমতার দল হিংসায় বিশ্বাসী! 'প্রমাণ' দিয়ে জবাব অমিত শাহের

মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশ্বস্ত সেনাপতি দেখিয়ে দিয়েছেন তাদের দল হিংসা ও অরাজকতার বিশ্বাসী। ক্যাবিনেট মন্ত্রী রত্না ঘোষ করের মন্তব্যেরপ্রেক্ষিতে এই ভাষাতেই আক্রমণ করলেন বিজেপি সভাপতি অমিত শাহ।

মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশ্বস্ত সেনাপতি দেখিয়ে দিয়েছেন তাদের দল হিংসা ও অরাজকতার বিশ্বাসী। ক্যাবিনেট মন্ত্রী রত্না ঘোষ করের মন্তব্যের প্রেক্ষিতে এই ভাষাতেই আক্রমণ করলেন বিজেপি সভাপতি অমিত শাহ। দলীয় কর্মীদের সভায় রাজ্যের মন্ত্রী বলেছিলেন, কেন্দ্রীয় বাহিনী বাড়াবাড়ি করবে, দলের মহিলা সংগঠনের সদস্যরা ঝাঁটা হাতে তাড়া করবে।

মাত্রা ছাড়ালেন রাজ্যের মন্ত্রী

কর্মিসভায় মাত্রা ছাড়ালেন চাকদহের তৃণমূল বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী রত্না ঘোষ কর। তিনি বলেন, যুদ্ধে জিততে গেলে ন্যায় অন্যায় বলে কিছু হয় না। গণতন্ত্রের কথা মাথায় রাখলেও হয় না। যে পদ্ধতি অবলম্বন করতে যুদ্ধে জিত হবে, সেই পদ্ধতি নিয়ে হবে। তিনি বলেন, ২০১৬-তে কেন্দ্রীয় বাহিনীর তাড়ায় তাদের কর্মীরা রক্তাক্ত হয়েছিলেন। এবার আগে থেকেই চ্যালেঞ্জ জানিয়ে রেখেছেন মন্ত্রী। বলেছেন তিনি কেন্দ্রীয় বাহিনীর তোয়াক্কা করেন না। ভোটের দিন বুথে বুথে ঘুরবেন। যেখানে কেন্দ্রীয় বাহিনী বেয়াদপি করবে, দলের মহিলা বাহিনী ঝাঁটা হাতে তাড়া করবে।

জবাব দেন অমিত শাহ

নজরে আসতেই বিষয়টি নিয়ে জবাব দেন বিজেপি সভাপতি অমিত শাহ। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশ্বস্ত সেনাপতি দেখিয়ে দিয়েছেন তাদের দল হিংসা ও অরাজকতার বিশ্বাসী। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে মনে করিয়ে দিতে চান, গণতন্ত্রের এই ধ্বংসের প্রক্রিয়া বেশি দিন স্থায়ী হবে না। পশ্চিমবঙ্গের মানুষই তৃণমূলকে ক্ষমতা ছাড়া করবে।

কমিশনে বিজেপি

কমিশনে বিজেপি

এদিকে রাজ্যের মন্ত্রীর বক্তব্য নিয়ে এদিন কমিশনে দেখা করেন বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার। বিজেপির তরফে ব্যবস্থা গ্রহণের দাবি করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+