গুরুদেবের ভাবনা থেকে প্রেরণা নিয়েই জাতীয় শিক্ষানীতি: রবীন্দ্রস্মরণে গিয়ে বললেন শাহ
জাতীয় শিক্ষানীতি গ্রহণ করা হয়েছে গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের ভাবনা থেকেই। রবীন্দ্রজয়ন্তীর একটি অনুষ্ঠানে যোগ দিয়ে এমনটাই জানালেন অমিত শাহ। রবীন্দ্রজয়ন্তীর দিনেই বঙ্গ সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সকালে জোড়াসাঁকোতে গিয়ে রবীন্দ্রনাথের মূর্তিতে মাল্যদান করেন তিনি।
সন্ধ্যায় সায়েন্স সিটিতে রবীন্দ্রনাথকে নিয়ে একটি অনুষ্ঠানে যোগ দেন অমিত শাহ। আর সেখান থেকেই বিশ্বকবির অবদানের কথা তুলে ধরেন। এমনকি গুজরাতের সঙ্গে রবীন্দ্রনাথের সম্পর্কের ইতিহাসও তুলে ধরেন শাহ। এছাড়াও শিক্ষা প্রসারা গুরুদেবের অবদানের কথাও এদিন উঠে আসে।

আর তা বলতে গিয়েই অমিত শাহ বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে নয়া শিক্ষানীতি এসেছে। আর তা গুরুদেবের ভাবনা থেকে প্রেরণা নিয়েই তৈরি হয়েছে বলে এদিন মন্তব্য করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। শুধু তাই নয়া শিক্ষানীতিতে মাতৃভাষাতে জোর দেওয়ার কথাও বলা হয়েছে। বলে রাখা প্রয়োজন, মোদী সরকারের নয়া শিক্ষানীতি বিতর্ক রয়েছে। ইতিমধ্যে আন্দোলনও হয়েছে।
আর এর মধ্যেই কলকাতায় রবীন্দ্র স্মরণে এসে শাহের এহেন মন্তব্য খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। এদিন শাহের কথায় শান্তিনিকেতনের কথা উঠে আসে। তিনি বলেন, শান্তিনিকেতনে আমি দুবার এসেছে। এমনকি শান্তিনিকেতন নিয়ে তিনি বহু পড়াশুনাও করেছেন বলে এদিন জানান নরেন্দ্র মোদী ডেপুটি।
পাশাপাশি রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল পাওয়া ইতিহাসও তুলে ধরেন তিনি। তবে নোবেল চুরি হয়ে যাওয়া এবং সিবিআই তদন্ত নিয়ে কোনও মন্তব্যই করেননি এদিন শাহ। অন্যদিকে সায়েন্স সিটিতে যখন বক্তব্য রাখছেন বিজেপির এই কেন্দ্রীয় নেতা অন্যদিকে তখন ব্যাপক বিক্ষোভ।
অডিটোরিয়ামের বাইরে ব্যাপক বিক্ষোভ বিজেপি নেতাকর্মীদের। আবেদন-পত্র সংগ্রহ ঘিরে বিক্ষোভ শুরু হয়। একটা সময় সবাই অডিটোরিয়ামের মধ্যে ঢুকতে চান। আর তা ঘিরেই উত্তপ্ত হয়ে উঠে পরিস্থিতি। বলে রাখা প্রয়োজন, রবীন্দ্র জয়ন্তীতে অমিত শাহের বাংলা সফর ঘিরে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা।
#WATCH | West Bengal: Union Home Minister Amit Shah attends an event on the occasion of the birth anniversary of Rabindranath Tagore, at Science City Kolkata pic.twitter.com/y0ZqFmXZg5
— ANI (@ANI) May 9, 2023
কড়া ভাষায় নাম না করে শাহী সফরকে আক্রমণ শানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, ভোটের মুখে কাগজ দেখে কিংবা টেলিপ্রন্টার নিয়ে অনেকেই বড়বড় কথা বলতে পারে। যদিও এই বিষয়ে একটাও শব্দ খরচ করেননি শাহ।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
যান্ত্রিক গোলযোগে নামতেই পারল না কপ্টার, অসমে বাতিল হল অমিত শাহের জনসভা -
মালদহের ঘটনা তৃণমূলের পরিকল্পিত ও সংগঠিত, কালীঘাটে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ ব্যক্ত করে দাবি শুভেন্দুর -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত












Click it and Unblock the Notifications