Amit Shah Rally: শাহের মুখে জ্যোতিপ্রিয়-অনুব্রত মণ্ডলের নাম, লোকসভায় নয়া স্লোগান
Amit Shah Rally: দুর্নীতি ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ শানালেন অমিত শাহ। একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে জ্যোতিপ্রিয় মল্লিক, অনুব্রত মণ্ডল এবং পার্থ চট্টোপাধ্যায়কে দল থেকে বহিষ্কারের চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন তিনি। যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। আর সেই নির্বাচনের আগে কলকাতায় শাহী (Amit Shah Rally) সভা ছিল খুবই গুরুত্বপূর্ণ। কার্যত গোটা দেশের নজর ছিল ধর্মতলায় স্বরাষ্ট্রমন্ত্রীর সভার দিকে। আর সেই সভা থেকেই প্রত্যাশিত ভাবে লোকসভার দামামা বাজিয়ে দিলেন শাহ। শুধু তাই নয়, দুর্নীতি সহ একাধিক ইস্যুতে শাসকদল তৃণমূলকে তীব্র আক্রমণ শানালেন।

এদিন (Amit Shah Rally) অমিত শাহ বলেন, গুজরাত থেকে আমি এসেছি। কিন্তু কোনও নেতার বাড়িতে নোটের এমন পাহাড় আমি দেখিনি। আর তা বলতে গিয়ে এক সঙ্গে পার্থ চট্টোপাধ্যায়, জ্যোতিপ্রিয় মল্লিক এবং অনুব্রত মন্ডলের নাম মুখে নেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বলেন, পার্থ, অনুব্রত, জ্যোতিপ্রিয়কে সাসপেন্ড করে দেখান। ভাইপোর নাম যাতে কেউ না বলে দেয় এজন্যে দুর্গানাম জপ করছেন বলেও কটাক্ষ নরেন্দ্র মোদী ডেপুটির।
দুর্নীতির পাশাপাশি এদিন একাধিক ইস্যুতে তৃণমূল সরকারকে একহাত নেন অমিত শাহ (Amit Shah Rally)। র্যাগিং করে তৃণমূল জিতেছে বলেও অভিযোগ করেন। অমিত শাহ বলেন, পরিবর্ত করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার গঠন হয়। কিন্তু পরিবর্তন এসেছে কি? প্রশ্ন তোলেন শাহ। আর তাই ধর্মতলার মঞ্চ থেকে ফের একবার বাংলা থেকে তৃণমূলকে উৎখাতের ডাক দেন বলেন। একই সঙ্গে লোকসভায় বিজেপিকে জেতানোর কথাও বলেন।
শাহের কথায়, ২০২৬ সালে বাংলায় ফের একবার পালাবদল করতে হবে। আর তার আগে ২০২৪ সালে নরেন্দ্র মোদীকে বিপুল ভোটে বাংলা থেকে জিতিয়ে প্রধানমন্ত্রী করতে হবে। ইতিমধ্যে লোকসভায় বাংলা থেকে ৩৫ টি আসনের টার্গেট বেঁধে দিয়েছেন শাহ। আর সেই লক্ষ্যেই কাজ করছেন বাংলার বিজেপি নেতারা।
এদিনের ভিড় দেখে অমিত শাহের মন্তব্য, সভায় উপস্থিত মানুষের ভিড়ই বলে দিচ্ছে মানুষ বিজেপির সঙ্গেই আছে। অন্যদিকে আগামী লোকসভা নির্বাচনের আগে নয়া স্লোগান বেঁধে দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বলেন, ৩৫ টি আসনের টার্গেট দেওয়া হয়েছে। আর সেই কাজ আজ থেকেই শুরু হয়ে গেল। আর এরপরেই সুকান্তের স্লোগান, এই বার ৩৫ পার! যদিও বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে না তৃণমূল।












Click it and Unblock the Notifications