মমতার সভায় ক্যামেরায় শুধু মঞ্চ! মোদীর বিপক্ষে উঠে আসেনি বিরোধী নেতা, কটাক্ষ অমিতের
কলকাতার নিউটাউনে করা সাংবাদিক সম্মেলনে বিজেপি সভাপতি শুরু মমতা বন্দ্যোপাধ্যায়কেই আক্রমণ করলেন না, তার কথায় উঠে এল ফের ক্ষমতায় ফিরলে ৩৭০ ও ৩৫-এ ধারা বাতিল করা হবে।
কলকাতার নিউটাউনে করা সাংবাদিক সম্মেলনে বিজেপি সভাপতি শুরু মমতা বন্দ্যোপাধ্যায়কেই আক্রমণ করলেন না, তার কথায় উঠে এল ফের ক্ষমতায় ফিরলে ৩৭০ ও ৩৫-এ ধারা বাতিল করা হবে। তাঁর কটাক্ষ মমতার বন্দ্যোপাধ্যায়ের সভায় এখন ভিড় হচ্ছে না, ক্যামেরায় শুধু মঞ্চ দেখানো হচ্ছে।

মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ
কলকাতার সাংবাদিক সম্মেলন থেকে অমিত শাহের কটাক্ষ, মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় এখন ভিড় হচ্ছে না। তাই ক্যামেরায় শুরু মঞ্চ দেখানো হচ্ছে। তৃণমূল সরকার ভয়ের আবহাওয়া তৈরি করেছে। তার মোকাবিলার আহ্বান জানিয়েছেন অমিত শাহ। মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি নেতাদের কপ্টার আটকেছেন বলেও অভিযোগ করেন অমিত শাহ। তাঁর অভিযোগ বাংলায় গণতন্ত্রকে কবর দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তিনিই এখন গণতন্ত্রের কথা বলছেন। প্রথম দুদফার ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গিয়েছেন তিনি হারছেন, মন্তব্য করেছেন অমিত শাহ।

'বাংলায় দুর্নীতি লাগামছাড়া'
অমিত শাহের অভিযোগ বাংলায় দুর্নীতি লাগামছাড়া। এপ্রসঙ্গে তিনি সারদা, নারদার কথা উল্লেখ করেন। বলেন, ক্ষমতায় ফিরলে চিটফান্ডে জড়িতদের শাস্তি দেওয়া হবে। বাংলায় বড় পরিবর্তন হতে চলেছে বলেও মন্তব্য করেন অমিত শাহ।

বাংলায় আর্থিক উন্নয়ন
অমিত শাহ বলেন, বাংলায় আর্থিক উন্নয়ন করতে পারে একমাত্র বিজেপি। এপ্রসঙ্গে তিনি বলেন, রেল বাজেটে গত ৫ বছরে বাংলাকে ৫৪০০ কোটি টাকা দেওয়া হয়েছে।

'এনআরসি শুধু বাংলার জন্য নয়, সারা দেশের জন্য'
ফের ক্ষমতায় আসলে এনআরসি শুধু বাংলায় নয়, সারা ভারতেই প্রয়োগ করা হবে। সারা দেশে থাকা শরণার্থীদের নাগরিকত্ব দেওয়া হবে। আর বাংলাদেশি-সহ বিদেশিদের খুঁজে বের করে তাদের দেশে পাঠানো হবে।

বিরোধীদের আক্রমণ
বিরোধীদের আক্রমণ করে অমিত শাহ বলেন, বিরোধীরা শুধু ভোটব্যাঙ্ক রাজনীতি করছে। মোদীর বিপক্ষে কোনও নেতা বিরোধীরা তুলে আনতে পারেনি বলেও মন্তব্য করেন অমিত শাহ। বলেন ফের ক্ষমতায় এলে, ৩৭০ ধারা ও ৩৫-এ ধারায় পরিবর্তন করা হবে।












Click it and Unblock the Notifications