আজ রাজারহাটে অমিত, সংগঠন বাড়াতে রুট ম্যাপ দিয়ে যাচ্ছেন দিলীপ ঘোষকে

নকশালবাড়ি, ভবানীপুরের পর আজ রাজারহাটে জনসংযোগ করবেন বিজেপি সভাপতি অমিত শাহ। সফরের শেষদিনে রাজ্য কমিটির নেতাদের সঙ্গেও পৃথক পৃথক বৈঠক করে দেবেন ‘রুট ম্যাপ’।

কলকাতা, ২৭ এপ্রিল : নকশালবাড়ি, ভবানীপুরের পর আজ রাজারহাটে জনসংযোগ করবেন বিজেপি সভাপতি অমিত শাহ। বৃহস্পতিবার সফরের শেষদিনে তিনি রাজ্য কমিটির নেতাদের সঙ্গে পৃথক পৃথক বৈঠকের পর রাজারহাটের জনসংযোগ কর্মসূচি থেকে কর্মীদের ভোকাল টনিক দেবেন। আগামী দিনে রাজ্যে তৃণমূলকে যে এক ইঞ্চি জমিও তিনি ছাড়তে চান না, তা বুঝিয়ে দেবেন বিজেপি-র সর্বভারতীয় সভাপতি।[ভাঙছে তৃণমূল! কনক দেবনাথ-সহ চার নেতা যোগ দিলেন বিজেপিতে, এবার কে?]

এদিনের ঘোষিত কর্মসূচি শুরু হচ্ছে সকাল দশটা থেকেই। প্রথমেই তিনি বিজেপি-র রাজ্য কমিটির নেতাদের সঙ্গে আলাদা আলাদা করে বৈঠক করবেন। তারপর তিনি যোগ দেবেন কোর কমিটির বৈঠকে। তা শুরু হবে বেলা ১২টা নাগাদ। এই বৈঠক থেকে তিনি বুথ স্তরের সংগঠনকে আরও শক্তিশালী করে গড়ে তোলার বার্তা দেবেন।[দুর্নীতিবাজ তৃণমূল সরকারকে উৎখাত করে নতুন সোনার বাংলা গড়ার ডাক অমিতের]

আজ রাজারহাটে অমিত, সংগঠন বাড়াতে রুট ম্যাপ দিয়ে যাচ্ছেন দিলীপ ঘোষকে

এরপরই শুরু তাঁর আসল কর্মসূচি- 'বুথ চলো'। রাজারহাটের ২৩১ নম্বর বুথে তিনি যাবেন। সেখানে প্রথমে বুথ কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করবেন। প্রয়োজনীয় নির্দেশ দেবেন। তারপরই বেরিয়ে পড়বেন জনসংযোগ করতে। শুনবেন তাঁদের অভাব-অভিযোগ। এদিনই তিনি ফিরবেন দিল্লিতে। এদিন কর্মসূচি শেষে বিকেল পাঁচটায় তার ফ্লাইট।

এই বুথ চলো অভিযান চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়ে যাচ্ছেন অমিত শাহ। সেইসঙ্গে জেলায় জেলায় সংগঠন শক্তিশালী করতেও রুট ম্যাপ তৈরি করে দিয়ে যাচ্ছেন তিনি। রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে প্রয়োজনীয় নির্দেশিকাও দিয়ে যাচ্ছেন দলের সর্বভারতীয় সভাপতি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+