'টাইম হো গ্যায়া...' শাহী সাক্ষাতের পরেই মুখ খুললেন শুভেন্দু! সুকান্ত বললেন, 'শীঘ্রই আচ্ছে দিন'

সামনেই পঞ্চায়েত নির্বাচন। আর সেই নির্বাচনের আগে কার্যত বিজেপির অন্দরে কোন্দল স্পষ্ট। বিশেষ করে শুভেন্দুর ডিসেম্বর ধামাকা মন্তব্যে দলের মধ্যেই একটা অস্বস্তি তৈরি হয়েছে। এমনকি প্রকাশ্যে শুভেন্দু-দিলীপ ঘোষের সংঘাত দেখা গিয়ে

সামনেই পঞ্চায়েত নির্বাচন। আর সেই নির্বাচনের আগে কার্যত বিজেপির অন্দরে কোন্দল স্পষ্ট। বিশেষ করে শুভেন্দুর ডিসেম্বর ধামাকা মন্তব্যে দলের মধ্যেই একটা অস্বস্তি তৈরি হয়েছে। এমনকি প্রকাশ্যে শুভেন্দু-দিলীপ ঘোষের সংঘাত দেখা গিয়েছে।

আর এর মধ্যেই ঝটিকা সফরে এসে বঙ্গ বিজেপির নেতাদের সঙ্গে বৈঠক করলেন অমিত শাহ। শুক্রবার রাতে কলকাতাতে নেমেই সোজা চলে যান বঙ্গ বিজেপির দফতরে। সেখানেই চলে এই বৈঠক।

শীঘ্রই বাংলাতে আচ্ছে দিন!

শীঘ্রই বাংলাতে আচ্ছে দিন!

আর এই বৈঠকে পরেই উচ্ছ্বসিত বঙ্গ বিজেপি শিবির। এমনটাই মত শুভেন্দু-সুকান্তদের। আজ শনিবার দমদম বিমানবন্দরে শাহের সঙ্গে দেখা হয় সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারীদের। মিনিট খানেক কথা হয়। আর এরপরেই সাংবাদিক বৈঠক করেন দুজনে। আর সেখানে শুভেন্দু-সুকান্তদের দাবি, আলোচনা বেশ সদর্থক হয়েছে। এতে উচ্ছ্বসিত তাঁরা। শুধু তাই নয়, সেই বৈঠকে এমন কিছু কথা হয়েছে যেখানে স্পষ্ট যে খুব শীঘ্রই বাংলাতে আচ্ছে দিন আসছে বলে দাবি সুকান্ত মজুমদারের। তবে কি নিয়ে আলোচনা কিংবা কথা হয়েছে তা স্পষ্ট করেননি তিনি।

টাইম হো গ্যায়া...!

টাইম হো গ্যায়া...!

কার্যত একই কথা শোনা গিয়েছে শুভেন্দু অধিকারীর কথাতেও। বলেন, অল্প সময় হলেও অমিত শাহ রাজ্য এসেছেন এবং আমাদের সঙ্গে বৈঠক করেছন। তবে সেই বৈঠকে একটি বাক্য চর্চিত হয়েছে বলে দাবি বিরোধী দলনেতার। আর সেই প্রসঙ্গ টেনেই তাঁর দাবি, টাইম হো গ্যায়া...! তবে এর অর্থ এখনই স্পষ্ট করবেন না বলে দাবি শুভেন্দু'র। এমনকি কে এই কথা বলেছেন তাও জানাবেন না বলে জানিয়েছেন তিনি। ইতিমধ্যে ডিসেম্বর জল্পনা নিয়ে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে। আর এর মধ্যেই নয়া দাবি ঘিরে ফের জল্পনা।

জানুয়ারিতে কিছু ঘটতে চলেছে?

জানুয়ারিতে কিছু ঘটতে চলেছে?

তাহলে কি ফের জানুয়ারিতে কিছু ঘটতে চলেছে? জল্পনার মধ্যেই প্রশ্ন ছুঁড়ে দেন এক সাংবাদিক। তবে বিষয়টি সুকৌশলে এড়িয়ে যান বিরোধী দলনেতা। তবে শাহের সঙ্গে শুক্রবারের বৈঠক নিয়ে উচ্ছ্বসিত শুভেন্দু অধিকারী। তবে পশ্চিমবঙ্গে বড়সড় ডাকাত, অত্যাচারী, চোরেদের বিরুদ্ধে ব্যবস্থা আইন এবং সংবিধান মেনে হবে বলে আশা নন্দীগ্রামের বিধায়কের। একই বলেন, কালকের বৈঠকে আমি উচ্ছ্বসিত এবং উৎসাহিত।

পঞ্চায়েতে বাংলার নেতারাই যথেষ্ট

পঞ্চায়েতে বাংলার নেতারাই যথেষ্ট

সামনেই পঞ্চায়েত নির্বাচন। আর সেই নির্বাচনের আগে শাহের সঙ্গে বাংলার নেতাদের বৈঠক খুবই গুরুত্বপূর্ণ। তবে বাংলাতে পঞ্চায়েত ভোটে বাংলার নেতারাই যথেষ্ট বলে দাবি সুকান্ত মজুমদারের। গতবারের থেকেও বেশি পঞ্চায়েত সদস্য এবার জেতানোর চ্যালেঞ্জ নিয়েছে বলে দাবি তাঁর। তবে সমস্ত তথ্য অমিত শাহকে দেওয়া হয়েছে বলে দাবি বিজেপির রাজ্য সভাপতির।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+