Amit Shah: 'দিদি আপনার সময় শেষ, ২৬-এ বাংলায় বিজেপি সরকার গড়বে', হুঁশিয়ারি দিলেন গেলেন অমিত শাহ

২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে রবিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নেতৃত্বে কলকাতার নেতাজি ইন্ডোরে অনুষ্ঠিত হল রাজ্য বিজেপির এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক সভা। রাজ্যের মণ্ডল সভাপতি থেকে শুরু করে জেলা এবং রাজ্যস্তরের নেতৃত্ব এই সভায় উপস্থিত ছিলেন। সভার মূল উদ্দেশ্য ছিল আগামী বিধানসভা নির্বাচনের জন্য দলের রণকৌশল নির্ধারণ এবং কর্মীদের চাঙ্গা করা।

সভায় তাঁর ভাষণে অমিত শাহ রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান। তিনি বলেন, "এই বাংলায় ভোটের সময় এবং দিদি জয় পাওয়ার পরে শয়ে শয়ে বিজেপি কর্মীকে হত্যা করা হয়। দিদি, কত দিন বাঁচাবেন এদের? আমি বলছি আপনার সরকারের সময় এ বার শেষ হয়ে এসেছে। ২০২৬ সালে বিজেপি সরকার গঠন করবে।"

ওয়াকফ আইন নিয়েও তিনি রাজ্য সরকারের বিরোধিতা করেন এবং বলেন, "মমতা দিদি ওয়াকফ আইনের বিরোধিতা করে কার পক্ষ নিচ্ছেন? পুরো বাংলা চাইছে ওয়াকফ ভাল ভাবে চলুক, পারদর্শিতা আসুক, নির্দোষদের জমি যাতে দখল না-হয়ে যায়, সরকারি জমি যাতে অধিগ্রহণ না-হয়। কিন্তু মমতা দিদি এর বিরোধিতা করছেন। ২০২৬ সাল পর্যন্ত যত বিরোধিতা করার করুন, তার পরে আর মুখ্যমন্ত্রীই থাকবেন না।"

এছাড়াও, শাহ 'অপারেশন সিঁদুর' প্রসঙ্গ তুলে বলেন, "মোদীজি যখন অপারেশন সিঁদুরের পরে এখানে এলেন, তখন একটি বাজে রাজনৈতিক মন্তব্য করে অপারেশন সিঁদুরের বিরোধিতা করা হল। আপনি আসলে অপারেশন সিঁদুরের বিরোধিতা করেননি। আপনি দেশের কোটি কোটি মা-বোনের ভাবাবেগ নিয়ে খেলা করেছেন।" অমিত শাহ বাংলার মানুষকে 'সিঁদুরের অপমান' এর জবাব আগামী নির্বাচনে দেওয়ার আহ্বান জানান।

বিএসএফের জন্য জমি প্রসঙ্গেও তিনি রাজ্য সরকারকে একহাত নেন। অমিত শাহ বলেন, "মমতা দিদি, আমরা আপনার থেকে জমি চেয়েছি। পুরো জমি দিয়ে দিন। কাজ শেষ করতে দিন। একটি পাখিও প্রবেশ করতে পারবে না।" তিনি আরও বলেন, "মোদীজির নেতৃত্বে বাংলার বিকাশের জন্য অনেক কাজ হয়েছে। বিকাশের সঙ্গে সঙ্গে বাংলার সংস্কৃতিকেও মোদীজি ভোলেননি। বহু বছর ধরে বাংলার মানুষের দাবি ছিল যাতে বাংলাকে ধ্রুপদী ভাষার স্বীকৃতি দেওয়া হয়।"

এই সভা থেকে অমিত শাহ স্পষ্ট বার্তা দিয়েছেন যে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি বাংলায় সরকার গঠনের জন্য বদ্ধপরিকর। তিনি কর্মীদের উদ্দেশে বলেন, "আমি মণ্ডল পদাধিকারীদের আশ্বাস দিচ্ছি, তৃণমূল সরকার বিদায় নিলেই আমাদের কর্মীদের হত্যায় অপরাধীদের মাটির তলা থেকে খুঁজে বের করে শাস্তি দেব। গণতন্ত্রে হিংসা কখনও শোভনীয় নয়। দিদি, সাহস থাকলে, হিংসা ছাড়া নির্বাচন করিয়ে দেখুন। আপনার জামানত জব্দ করে দেবে বাংলার জনতা।”

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+