Kasba Case: কসবা কাণ্ডে অভিযুক্তর কলেজে ভর্তি নিয়ে প্রশ্ন! কম ব়্যাঙ্ক নিয়ে কীভাবে ভর্তি? মালব্যর টুইটে হইচই

কসবা ল' কলেজে ধর্ষণ মামলায় অভিযুক্ত জেব আহমেদকে ঘিরে নতুন বিতর্ক। অভিযোগ, নিচের দিকের র‍্যাঙ্ক নিয়েও প্রতিষ্ঠিত এই ল' কলেজে সে ভর্তি হতে পেরেছে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। বিজেপির অভিযোগ, কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীন সাউথ ক্যালকাটা ল কলেজে জেব আহমেদ নামের ওই অভিযুক্তকে ভর্তি করানো হয়। যদিও কলকাতা বিশ্ববিদ্যালয় আইন প্রবেশিকা পরীক্ষায় (CULET-UG 2024) তার র‍্যাঙ্ক ছিল ২৬৩৪, যা অনেক নিচের দিকে।

বিজেপি আইটি সেলের প্রধান অমিত মালব্য এদিন সোমবার সকালে তাঁর এক্স হ্যান্ডলে এই অভিযোগ তুলেছেন। তিনি প্রশ্ন করেন, 'কে জেব আহমেদকে এই মর্যাদাপূর্ণ আইন কলেজে আসন দিয়েছে? কে তাকে রক্ষা করছে? আমরা এর জবাব চাই, এখনই চাই।' মালব্যের এই মন্তব্য দ্রুত ভাইরাল হয়ে গিয়েছে।

জেব আহমেদকে ইতিমধ্যে এই ধর্ষণ মামলায় গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে যৌন নিপীড়ন এবং ফৌজদারি ষড়যন্ত্র সহ একাধিক গুরুতর ধারায় অভিযোগ আনা হয়েছে। এমন একজন অভিযুক্তের আইন কলেজে ভর্তি হওয়া নিয়ে বিজেপির অভিযোগ শাসকদলের দিকে আঙুল তুলেছে এবং স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে।

এই ঘটনায় কলেজের ভর্তি প্রক্রিয়া এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে তদন্তের দাবি তোলা হয়েছে। অভিযুক্তের কম র‍্যাঙ্ক থাকা সত্ত্বেও কীভাবে সে আইন কলেজে ভর্তি হতে পারল, তা খতিয়ে দেখার দাবি জানিয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলি। এই বিষয়ে কলেজ কর্তৃপক্ষ বা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে, এই অভিযোগকে সামনে রেখে বিরোধীরা ফের তোলপাড় করতে চলেছে বলেই মনে করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+