ভবানীপুরে মমতার ভোটের হার কমেছে! জয় অপমানজনক, কটাক্ষ অমিত মালব্যের
ভবানীপুরে (bhawanipore) পরাজিত প্রার্থী প্রিয়ঙ্কা টিবরেওয়াল (priyanka tibrewal) একদিকে যখন মন্তব্য করেছেন, ইমেজ খারাপ হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee) , ঠিক সেই সময়েই বিজেপির রাজ্য সভাপতি মানুষের রায় কতটা প্
ভবানীপুরে (bhawanipore) পরাজিত প্রার্থী প্রিয়ঙ্কা টিবরেওয়াল (priyanka tibrewal) একদিকে যখন মন্তব্য করেছেন, ইমেজ খারাপ হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee) , ঠিক সেই সময়েই বিজেপির রাজ্য সভাপতি মানুষের রায় কতটা প্রতিফলিত হয়েছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন। অন্যদিকে, বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য (amit malviya) বলেছেন, এই জয় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অপমানজনক (humiliating)।

ভোটের ফলের দিনে বিজেপির নিশানায় মমতা
এদিন একেবারে শুরু থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেক রাউন্ডে এগিয়েছে। পরে জয় এসেছে। ২০২১-এর বিধানসভা নির্বাচনের দ্বিগুণ ব্যবধানে জয় পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই জয়ে বিজেপির পরাজিত প্রার্থী প্রিয়ঙ্কা টিবরেওয়াল যেম অভিনন্দন জানিয়েছেন, ঠিত তেমনই বিজেপির রাজ্য সভাপতিও শুভেচ্ছা জানিয়েছেন। তবে সঙ্গে কটাক্ষ করতে গিয়েছে প্রিয়ঙ্ক টিবরেওয়াল বলেছেন, জয় পেলেও ইমেজ খারাপ হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। এব্যাপারে তিনি ভোটের আগে ভবানীপুরে বিজেপি নেতাদের ওপরে হামলার ঘটনার যেমন উল্লেখ করেছেন ঠিক তেমনই ভোটের দিন তিনি নিজের ভুয়ো ভোটার ধরার কথাও তুলে ধরেছেন। তাঁর অভিযোগ প্রতি ওয়ার্ডের ছাপ্পা পড়েছে। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এইসব ঘটনার নিরিখে প্রশ্ন তুলে বলেছেন, এই জয়ে জনতার রায় কতটী প্রতিফলিত হয়েছে, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।

অমিত মালব্যের কটাক্ষ
ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় নিয়ে কটাক্ষ করেছেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। এদিন তিনি সোশ্যাল মিডিয়ায় বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই জয় অপমানজনক। কেননা রাজ্যে ভোট পরবর্তী হিংসা, ভয় এবং বিষাদের অন্ধকার ছড়িয়ে রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রাপ্ত ভোট ২০১১ সালের নিরিখে হ্রাস পেয়েছে বলেও জানিয়েছেন তিনি।

২০১১-র জয় আর ২০২১-এর জয়ের তুলনা
২০১১ সালে রাজ্যে পালাবদলের পরে উপনির্বাচনে প্রথমবার ভবানীপুর থেকে জয়ী হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই নির্বাচনে তিনি ভোট পেয়েছিলেন ৭৩, ৬৩৫টি। শতাংশের নিরিখে ৭৭.৪৬ শতাংশ। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী অধ্যাপিকা নন্দিনী মুখোপাধ্যায় পেয়েছিলেন ১৯,৪২২ ভোট। শতাংশের নিরিথে ২০.৪৩ শতাংশ। ভোটের ব্যবধান ছিল ৫৪, ২১৩ ভোটের।
আর ২০২১-এ মমতা বন্দ্যোপাধ্যায় পেয়েছেন ৮৫, ২৬৩ টি ভোট। শতাংশের নিরিখে ৭১.৯০ শতাংশ। তার নিকটতম বিজেপির প্রিয়ঙ্কা টিবরেওয়াল পেয়েছেন ২৬,৪২৮ ভোট। শতাংশের নিরিখে ২২.২৯ শতাংশ। বিজেপির তরফে অমিত মালব্য এই দুই ভোটের ফলাফলের তুলনা করেছেন।

আগেও মমতাকে কটাক্ষ
শনিবারই এক সোশ্যাল মিডিয়া পোস্টে অমিত মালব্য মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেছিলেন। তিনি বলেছিলেন. পিসি ভবানীপুরে প্রচার শুরু করেছিলেন যোলো আনা মসজিদ থেকে। যা ৭৭ নম্বর ওয়ার্ডে পড়ে। যেখানে ভোট পড়েছে ৮৫ শতাংশ। এর অধিকাংশই ভুয়ো বলেও মন্তব্য করেছিলেন তিনি। এই ওয়ার্ডই তৃণমূলকে ২০ হাজারের ব্যবধান দেবে বলেও মন্তব্য করেছিলেন তিনি। অমিত মালব্য মুখ্যমন্ত্রীর উদ্দেশে প্রশ্ন করেছিলেন একজন মুখ্যমন্ত্রীকে কি ভুয়ো ভোটের রায় মানায়?
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
মালদহের ঘটনা তৃণমূলের পরিকল্পিত ও সংগঠিত, কালীঘাটে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ ব্যক্ত করে দাবি শুভেন্দুর -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত?











Click it and Unblock the Notifications