ডাক্তারদের বিক্ষোভে উত্তাল শহরের COVID হাসপাতাল, সমাধানে এসে ঘেরাও ২ স্বাস্থ্য অধিকর্তা

ডাক্তারদের বিক্ষোভে উত্তাল শহরের COVID হাসপাতাল, সমাধানে এসে ঘেরাও ২ স্বাস্থ্য অধিকর্তা

করোনা পরিস্থিতির মধ্যেই শহরের কোভিড হাসপাতাল কলকাতা মেডিকেল কলেজে বিক্ষোভ শুরু করেছেন জুনিয়র ডাক্তাররা। করোনা চিকিৎসা ছাড়াও অন্য চিকিৎসা শুরু করার দাবিতে তাঁদের এই বিক্ষোভ বলে জানা গিয়েছে। এমার্জেন্সির সামনে বিক্ষোভ শুরু করেছেন তাঁরা। পরিস্থিতি নিয়ে কথা বলতে গেলে ঘেরাও করা হয় দুই স্বাস্থ্য অধিকর্তাকে। যার জেরে তুমুল উত্তেজনা তৈরি হয়েছে শহরের কোভিড হাসপাতালে।

জুনিয়র ডাক্তারদের বিক্ষোভ

জুনিয়র ডাক্তারদের বিক্ষোভ

করোনা চিিকৎসার জন্য নির্দিষ্ট করে দেওয়া হয়েছে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালকে। কেবল করোনা রোগীদের চিকিৎসাই চলছে সেখানে। অন্য কোনও রোগের চিকিৎসা করা হচ্ছে না। এই নিয়ে প্রতিবাদ শুরু করেছেন জুনিয়র ডাক্তাররা। তাঁরা অভিযোগ করেছেন করোনা চিকিৎসা ছাড়া হাসপাতালে কেন অন্য রোগীদের চিকিৎসা করা হচ্ছে না। এতে সমস্যায় পড়ছেন দূর দূরান্ত থেকে আসা রোগীরা। তাঁদের ক্লিনিক্যাল ক্লাসও ব্যহত হচ্ছে বলে অভিযোহ করেছেন।

অবস্থান বিক্ষোভ ডাক্তারদের

অবস্থান বিক্ষোভ ডাক্তারদের

গত ১ জুলাই থেকে এই নিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা। হাসপাতালের এমার্জেন্সির সামনেই অবস্থান বিক্ষোভ শুরু করেছেন জুনিয়র ডাক্তাররা। শুক্রবারও চলছিল তাঁদের অবস্থান বিক্ষোভ। জুনিয়র ডাক্তারদের অভিযোগ এখন করোনা পরিস্থিতি ততটা মারাত্মক পর্যায়ে নেই। সুস্থতার হার বেড়েছে। তাহলে অন্য চিকিৎসা শুরু করা যায়। কেবল মাত্র কোভিড নিয়ে আটকে থাকলে অন্য রোগীরা বিপন্ন হবেন। তাঁদেরও পড়াশোনায় ক্ষতি হচ্ছে।

ঘেরাও ২ স্বাস্থ্য অধিকর্তা

ঘেরাও ২ স্বাস্থ্য অধিকর্তা

শুক্রবার বিক্ষুব্ধ জুনিয়র ডাক্তারদের সঙ্গে কথা বলতে যান রাজ্যের দুই স্বাস্থ্য অধিকর্তা। তাঁদের দেখে আলোচনা তো দূরের কথা বিক্ষোভ আরও পারদ চড়ে। ঘোরাও করে রাখা হয় দুই স্বাস্থ্য অধিকর্তাকে। এই নিয়ে তুমুল উত্তেজনা শুরু হয়েছে শহরের অন্যতম বড় কোভিড হাসপাতালে। স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা দেবাশিস ভট্টাচার্য এবং স্বাস্থ্য ভবনের স্পেশাল সেক্রেটারি তমালকান্তি ঘোষ দুজনেই এখন কলেজের অধ্যক্ষ মঞ্জুশ্রী রায়ের ঘরে ঘেরাও হয়ে রয়েছেন।

নারাজ স্বাস্থ্যভবন

নারাজ স্বাস্থ্যভবন

যদিও কলকাতা মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তারদের এই দাবি মানতে নারাজ স্বাস্থ্যভবন। কারন কোভিড হাসপাতাল হিসেবে ঘোষণা করায় সেখানে অন্য রোগীদের িচকিৎসা করা বিপজ্জনক হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তাতে করোনা সংক্রমণ ছড়ানোর আশঙ্কা রয়েছে বলে জানানো হয়েছে।

প্রতীকী ছবি

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+