Amartya Sen: অসহনশীলতা দীর্ঘস্থায়ী হবে না! জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক অমর্ত্য সেনের
ভারতে বর্তমানে চলা অসহনশীলতার পরিবেশ দীর্ঘস্থায়ী হবে না। এমনটাই মন্তব্য করলেন নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। কলকাতায় এক অনুষ্ঠানে তিনি এর বিরুদ্ধে সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান করেছেন। তবে তাঁর মন্তব্য নিয়ে
ভারতে বর্তমানে চলা অসহনশীলতার পরিবেশ দীর্ঘস্থায়ী হবে না। এমনটাই মন্তব্য করলেন নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। কলকাতায় এক অনুষ্ঠানে তিনি এর বিরুদ্ধে সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান করেছেন। তবে তাঁর মন্তব্য নিয়ে বিভাজন রাজনৈতিক শিবিরে।

কলকাতার অনুষ্ঠানে অমর্ত্য সেন
প্রতীচী ট্রাস্ট আয়োজিত এক অনুষ্ঠানে তিনি ছাত্র, শিক্ষক এবং গবেষকদের সঙ্গে কথা বলছিলেন অমর্ত্য সেন। নিজের নামে নামাঙ্কিত রিসার্চ সেন্টারে দাদু ক্ষিতিমোহন সেনের যুক্ত সাধনা নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, বর্তমানের পরিস্থিতি বেশি দিন চলবে না। রাজি না হলে কিংবা অন্যের কথা না শুনলে তাদের মারধর করা হয়। যা বন্ধ করতে সাধারণ মানুষকে একসঙ্গে কাজ করতে আহ্বান জানিয়েছেন তিনি।

দূরত্ব কমানোর আহ্বান
অমর্ত্য সেন বলেছেন, মতভেদ দূর করতে হবে। মানুষের মধ্যে যে পার্থক্য আছে তা বর্জন করতে হবে। লোকেদের মধ্যে যোগাযোগ কোথায় তা নিয়ে ভাবতে হবে। সেটা যে গাম্ভীর্যপূর্ণ হবে, তা নয়, তবে দূরত্বটা কমানো জরুরি বলে মন্তব্য করেছেন অমর্ত্য সেন।
সপ্তম শ্রেণির এক ছাত্রের প্রশ্নের উত্তরে অমর্ত্য সেন পাল্টা প্রশ্ন করেন, বৈচিত্র কি সবসময়ই ভাল? তিনি বলেছেন, সাম্প্রতিক সময়ে ভারতে বৈচিত্র রয়েছে. যা আগে ছিল না। তিনি বলেন, বৈচিত্রের সুবিধা ও অসুবিধা উভয়ই দেখতে হবে।

মহাত্মা গান্ধীকে স্মরণ
একজন শিক্ষক অমর্ত্য সেনকে প্রশ্ন করে কীভাবে আমরা দেশের বৈচিত্র ধরে রাখতে পারি? এব্যাপারে অমর্ত্য সেন মনে করিয়ে দিয়েছেন মহাত্মা দান্ধীর কথা। প্রসঙ্গত মহাত্মা গান্ধী স্বাধীনতা সংগ্রামের প্রাথমিক পর্যায়ে বলেছিলেন, নিজেদের মধ্যে দূরত্ব কমানোর কথা। তিনি বলেছিলেন, আমাদের অন্যদের সম্মান করার ক্ষমতা কমে যাচ্ছে। সেই কারণে আমরা পিছিয়ে পড়ছি।

মন্তব্য নিয়ে বিভাজন রাজনৈতিক শিবিরে
তবে অমর্ত্য সেনের মন্তব্য নিয়ে স্বাভাবিকভাবেই বিভাজন তৈরি হয়েছে, রাজনৈতিক শিবিরে। বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, তিনি একজন অর্থনীতিবিদ। কিন্তু তিনি কি অর্থনীতি নিয়ে কিছু বলেছেন? দিলীপ ঘোষের কথায়, অমর্ত্য সেনকে ভারত নিয়ে ভাবতে হবে না, কেননা ভারত এখন বিশ্বে শক্তিশালী হয়ে উঠেছে। সঙ্গে তিনি বলেছেন, বাংলায় এই পরিস্থিতি বেশিদিন চলবে না। অমর্ত্য সেনের জানা উচিত, বাংলায় পরিবর্তন হবেই।
তৃণমূলের তরফে অমর্ত্য সেনের মন্তব্যকে স্বাগত জানানো হয়েছে। দলের রাজ্যসভার সাংসদ সংবাদ মাধ্যমকে বলেছেন, অমর্ত্য সেন দেশের সেই পরিস্থিতির সমালোচনা করেছেন, যেখানে বিজেপি ধর্ম, বর্ণ, লিঙ্গ ও ভাষার ভিত্তিতে গোটা দেশকে বিভক্ত করেছে।
সিপিআইএম রাজ্য সম্পাদক মহঃ সেলিম বলেছেন, অমর্ত্য সেন চিন্তাবিদ হিসেবে তার উপলব্ধি প্রকাশ করেছেন।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications