'গোষ্ঠীদ্বন্দ্ব'! কলেজের ছাত্রনেতাকে নগ্ন করে হেনস্থায় অভিযুক্ত টিএমসিপির ইউনিট সভাপতি
স্টুডেন্টস এইড ফান্ড-এর হিসেব চাওয়ায় গণ্ডগোলের জেরে ছাত্র সংসদের এক পদাধিকারীকে নগ্ন করে হেনস্থার অভিযোগ। তৃণমূল ছাত্র পরিষদের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এই ঘটনা খোদ কলকাতার।
স্টুডেন্টস এইড ফান্ড-এর হিসেব চাওয়ায় গণ্ডগোলের জেরে ছাত্র সংসদের এক পদাধিকারীকে নগ্ন করে হেনস্থার অভিযোগ। তৃণমূল ছাত্র পরিষদের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এই ঘটনা খোদ কলকাতার। কলেজটি উত্তর কলকাতার সেন্ট পলস কলেজ।

কলেজ কর্তৃপক্ষের কাছে অভিযোগ জমা পড়েছে। কলেজের এক ছাত্র ছাড়াও, কলেজের এক অশিক্ষককর্মী এবং তৃণমূলের এক বহিরাগত ছাত্র নেতাও ঘটনায় যুক্ত বলে অভিযোগ। ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস দিয়েছেন, টিএমসিপি সভানেত্রী জয়া দত্ত।
অভিযোগকারী ছাত্র সেন্ট পলস কলেজের ছাত্র এবং তৃণমূল ছাত্র পরিষদ পরিচালিত সংসদের গুরুত্বপূর্ণ পদাধিকারী। সূত্রের খবর অনুযায়ী তিনি কলেজ কর্তৃপক্ষের কাছে কলেজের টিএমসিপি ইউনিটের সভাপতি, এক অশিক্ষককর্মী এবং বহিরাগত এক টিএমসিপি সদস্যের বিরুদ্ধে অভিযোগ জমা দিয়েছেন। বহিরাগত তৃণমূল ছাত্রনেতার নাম শেখ এনামুল হক ওরফে তপু।
অভিযোগকারীর বয়ান অনুযায়ী, স্টুডেন্টস এইড ফান্ড-এর হিসেব চাওয়ায় এই গণ্ডগোলের শুরু। অভিযুক্ত তিনজন কলেজের ভিতরেই ওই ছাত্রকে বিবস্ত্র করে নগ্ন অবস্থায় ছবি তোলে। এমন কী নগ্ন অবস্থায় ছুটে পালানোর সময়ও অভিযুক্তরা ছবি তোলে বলে অভিযোগ। অভিযোগকারী ছাত্র প্রমাণ হিসেবে সেই ভিডিও সামনে এনেছেন।
অভিযোগকারী ছাত্রনেতার অভিযোগ, ঘটনার সময় তৃণমূল ছাত্র পরিষদের অন্যতম সাধারণ সম্পাদক আব্দুল কায়ুম মোল্লাও ঘটনাস্থলে ছিলেন। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছেন আব্দুল কায়ুম মোল্লা। অন্যদিকে ঘটনাটিকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলেছেন, অভিযুক্ত ছাত্রনেতা শেখ এনামুল হক।












Click it and Unblock the Notifications