শহরের প্লে স্কুলে ছাত্রকে যৌন নির্যাতন! থানায় অভিযোগ দায়ের
শহরের বেসরকারি স্কুলে ফের যৌন নিগ্রহের অভিযোগ। ঘটনাটি ঘটেছে ঠাকুরপুকুর থানা এলাকার সখের বাজারের একটি প্লে স্কুলে। ঠাকুরপুকুর থানায় ছাত্রটির পরিবারের তরফে অভিযোগ দায়ের করা হয়েছে।
শহরের বেসরকারি স্কুলে ফের যৌন নিগ্রহের অভিযোগ। ঘটনাটি ঘটেছে ঠাকুরপুকুর থানা এলাকার সখের বাজারের একটি প্লে স্কুলে। ঠাকুরপুকুর থানায় ছাত্রটির পরিবারের তরফে অভিযোগ দায়ের করা হয়েছে।

বেহালা শখের বাজারের প্লে স্কুল। জানা গিয়েছে, এই স্কুলে চিকিৎসক দিবস উপলক্ষে ১ জুলাই ফ্রি মেডিকেল কাম্প করা হয়েছিল। অন্যদের সঙ্গে সেখানে হাজির ছিল ২ বছরের ওই শিশুটিও। পরিবারের অভিযোগ, ১ জুলাই বাড়ি যাওয়া পর পোশাকে রক্তের দাগ দেখেন তাঁরা। সন্দেহ হওয়ায় শিশুটিকে সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ইতিমধ্যে ঠাকুরপুকুর থানায় পরিবারের তরফে অভিযোগ দায়ের করা হয়েছে স্কুলের বিরুদ্ধে। পরিবারের অভিযোগ স্কুলেই যৌন হেনস্থা করা হয়েছে, তাদের শিশুকে।
স্কুল কর্তৃপক্ষের কাছে পরিবারের তরফে সিসিটিভি ফুটেজ দেখতে চাওয়া হয়। যদিও স্কুল কর্তৃপক্ষ সেই ফুটেজ দেখাতে রাজি হয়নি। তাদের দাবি, স্কুলে এই ধরনের কোনও ঘটনাই ঘটেনি।
এর আগে দক্ষিণ কলকাতার জিডি বিড়লা স্কুলে ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছিল। পরে একই ধরনের অভিযোগ ওঠে কারমেল স্কুলে।
সূত্রের দাবি, স্কুলের দারোয়ান জানিয়েছেন, সিসিটিভি সচল ছিল। পুরো ঘটনা তাতেই ধরা পড়েছে।












Click it and Unblock the Notifications