মূক ও বধির শিশুকে যৌন নির্যাতন! গ্রেফতার অভিযুক্ত প্রতিবেশী
চার বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ। ঘটনাটি উত্তর ২৪ পরগনার গোপালনগরের আদিত্যপুরে। শিশুটি মূক ও বধির বলে জানা গিয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে এক প্রতিবেশীকে।
চার বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ। ঘটনাটি উত্তর ২৪ পরগনার গোপালনগরের আদিত্যপুরে। শিশুটি মূক ও বধির বলে জানা গিয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে এক প্রতিবেশীকে।

শিশুটির পরিবারের অভিযোগ, অন্যদিনের মতো প্রতিবেশী ঝন্টু দাসের বাড়িতে খেলতে গিয়েছিল মূল ও বধির শিশুটি। শিশুটি বাড়িতে ফেরার পর তাকে দেখে সন্দেহ হয় মায়ের। পরিবারের তরফ থেকে এরপরেই বিষয়টি নিয়ে খোঁজখবর শুরু করা হয়। ঘটনায় অভিযোগ দায়ের করা হয় গোপালনগর থানায় ।
অভিযোগের ভিত্তিতে রাতেই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। অন্য প্রতিবেশীদের অভিযোগ, অভিযুক্ত এর আগেও একাধিক অভিযোগে অভিযুক্ত।

Click it and Unblock the Notifications