হাওড়া সাবওয়েতে অভিনেত্রীর শ্লীলতাহানির অভিযোগ! গ্রেফতার অভিযুক্ত
হাওড়া স্টেশনের সাবওয়েতে অভিনেত্রীর শ্লীলতাহানির অভিযোগ। বুধবার রাত দশটা নাগাদ ঘটনাটি ঘটে বলে জানা গিয়েছে। অভিযুক্ত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে পিছু ধাওয়া করে ধরে ফেলেন ওই অভিনেত্রী।
হাওড়া স্টেশনের সাবওয়েতে অভিনেত্রীর শ্লীলতাহানির অভিযোগ। বুধবার রাত দশটা নাগাদ ঘটনাটি ঘটে বলে জানা গিয়েছে। অভিযুক্ত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে পিছু ধাওয়া করে ধরে ফেলেন ওই অভিনেত্রী। তাকে হাওড়া জিআরপির হাতে তুলে দেওয়া হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে অভিযুক্তের নাম পাপু সোনকার। অভিযুক্তকে বৃহস্পতিবার হাওড়া আদালতে তোলা হয়।

জানা গিয়েছে, হুগলির ভদ্রেশ্বর থেকে কলকাতা ফিরছিলেন বাংলা সিরিয়ালের ওই অভিনেত্রী। রাত দশটার আশপাশে হাওড়া স্টেশনে নেমে বাস ধরার জন্য সাবওয়ে দিয়ে হেঁটে যাচ্ছিলেন। সেই সময় অভিযুক্ত পাপু সোনকার শ্লীলতাহানি করে বলে অভিযোগ। ঘটনার পরেই অভিযুক্তের পিছু ধাওয়া করেন অভিনেত্রী। চিৎকারে তাঁকে সাহায্য করেন আশপাশের বেশ কয়েকজন। এরপর অভিযুক্তকে হাওড়া জিআরপির হাতে তুলে দেওয়া হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে অভিযুক্ত এক ট্যাক্সিচালক। বাড়ি হাওড়ার গোলাবাড়ি থানা এলাকায়। ঘটনার সময় সে মদ্যপ অবস্থায় ছিল।












Click it and Unblock the Notifications