চলন্ত অটোয় যুবতীর শরীরে হাত! তারপর যা দশা হল অভিযুক্তের

চলন্ত অটোতে যৌন হেনস্থার অভিযোগ। শুক্রবার রাতে টিটিগড় থানায় অভিযোগ দায়ের করেন এক যুবতী। তিনি নিজেই অভিযুক্তকে ধরে থানায় নিয়ে যান বলে জানা গিয়েছে।

চলন্ত অটোতে যৌন হেনস্থার অভিযোগ। শুক্রবার রাতে টিটিগড় থানায় অভিযোগ দায়ের করেন এক যুবতী। তিনি নিজেই অভিযুক্তকে ধরে থানায় নিয়ে যান বলে জানা গিয়েছে। অভিযুক্ত শ্যামাচরণ সাউ নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার হওয়া যুবক ব্যারাকপুর সেনা ছাউনিতে কর্মরত বলে জানা গিয়েছে।

চলন্ত অটোয় যুবতীর শরীরে হাত! তারপর যা দশা হল অভিযুক্তের

রাত সাড়ে আটটা। বেলঘরিয়ার রথতলা থেকে ব্যারাকপুর রুটের একটি অটোতে ওঠেছিলেন খড়দহের এক যুবতী। ব্যারাকপুরে মাসির বাড়ি যাচ্ছিলেন ওই যুবতী। রথতলার কিছু পরে অটোতে ওঠেন অভিযুক্ত শ্যামাচরণ সাউ। উঠে ওই যুবতীর পাশেই বসেন। অভিযোগ, পাশে বসার পর থেকে নানা অছিলায় যুবতীর শরীরের নানা জায়গায় হাত দেয় অভিযুক্ত। তাকে বারণও করেন। যদিও তা শোনেনি অভিযুক্ত। এরপর ব্যারাকপুর চিড়িয়ামোড়ের কাছে ট্রাফিক পুলিশের বুথের সামনে অভিযুক্ত শ্যামাচরণকে কলার ধরে অটো থেকে নামেন ওই যুবতী। সঙ্গে সঙ্গে খবর যায় টিটাগড় থানায়। যুবতী বাড়ির লোককেও খবর দেন।

পরিবারের সদস্যরা আসার পর টিটাগড় থানায় অভিযোগ দায়ের করেন ওই যুবতী। সবার সামনেই এই ধরনের কাজ করার সাহস কেউ পায় কী করে, সেই প্রশ্ন তুলেছে ওই যুবতী।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত শ্যামাচরণ সাউ-য়ের বাড়ি হরিয়ানায়। সেনায় কাজের সুবাদে সে ব্যারাকপুরে থাকে বলে জানা দিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+