কাঠগড়ায় জিডি বিড়লা, ৪ বছরের পড়ুয়াকে যৌন নির্যাতন, আটক অভিযুক্ত শিক্ষক, দেখুন ভিডিও

ফের যৌন নির্যাতনের অভিযোগের আঙুল দক্ষিণ কলকাতার রানিকুঠীরের জিডি বিড়লা স্কুলের দিকে। মাত্র ৪ বছরের এক পড়ুয়াকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে।

শিক্ষালয়ে ফের যৌন নির্যাতনের অভিযোগ। আর এবার এই ঘটনা খোদ কলকাতার বুকে। মাত্র ৪ বছরের এক পড়ুয়াকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। এই মর্মে যাদবপুর থানায় যৌন নির্যাতনের অভিযোগও দায়ের করা হয়েছে।

৪ বছরের পড়ুয়াকে যৌন নির্যাতন, ফের কাঠগড়ায় জিডি বিড়লা

এই ঘটনায় ফের অভিযোগের আঙুল দক্ষিণ কলকাতার রানিকুঠিরের জি ডি বিড়লা স্কুলের দিকে। জানা গিয়েছে, বৃহস্পতিবার ৪ বছরের পড়ুয়াটিকে নিতে স্কুলে পৌঁছন তার মা। কিন্তু, তিনি দেখেন মেয়ের জামাকাপড় প্রায় দোমড়ানো-মোচড়ানো। মেয়ে সমানে কেঁদেই চলেছে। জামায় রক্তের দাগ। এরপরই ওই মা বাড়িতে এসে মেয়েকে ভালোভাবে পরীক্ষা করে দেখেন। মেয়ের অবস্থা দেখে তিনি বিস্মিত হয়ে যান। কারণ, মেয়ের গোপনাঙ্গ থেকে সমানে রক্তক্ষরণ হচ্ছিল। এরপরই ওই মা তাঁর স্বামীকে খবর দেন। প্রাথমিকভাবে তাঁরা মনে করেছিলেন ৪ বছরের মেয়ের হয়তো শরীরের ভিতরে কোনও অসুবিধা হচ্ছে তার জেরে এমন ঘটনা।

তাঁরা বেলিয়াঘাটায় এক শিশু বিশেষজ্ঞর কাছে মেয়েকে নিয়ে যান। তিনি পরীক্ষা করে দেখে জানিয়ে দেন এই রক্তক্ষরণ যৌন নির্যাতনের জন্য। মনে হচ্ছে কেউ জোর করে মেয়েটির সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনের চেষ্টা করেছিল। এদিকে, ৪ বছরের পড়ুয়া তখন ক্রমাগত শারীরিত যন্ত্রণা এবং রক্তক্ষরণে নিস্তেজ হয়ে পড়ছিল। এরপরই ওই চিকিৎসকের পরামর্শে শিশুটিকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু, এসএসকেএম হাসপাতালও শিশুটির অবস্থা দেখেও প্রথমে ভর্তি নিতে চায়নি বলে অভিযোগ। এমনকী এসএসকেএম কর্তৃপক্ষ নাকি জানায় পুলিশে অভিযোগ দায়েরের পরই ভর্তি নেওয়া হবে।

রাতেই যাদবপুর থানায় জিডি বিড়লা স্কুলের পিটি টিচারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ওই শিশুটির বাবা-মা। এরপর এসএসকেএম কর্তৃপক্ষ শিশুটিকে ভর্তি নেয়।

স্কুল কর্তৃপক্ষের দাবি, তাঁরা বিষয়টি সম্পর্কে কিছুই জানতেন না। শুক্রবার সকালে তাঁরা টেলিভিশন নিউজ চ্যানেল দেখে বিষয়টি জানতে পেরেছেন। ঘটনা খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তাঁরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+