খাস কলকাতায় গণপিটুনির অভিযোগ! যুবকের মৃত্যুতে গ্রেফতার তিন 'বন্ধু'

খাস কলকাতায় গণপিটুনির ঘটনা। পায়রা চুরি নিয়ে বিবাদের জেরে এই গণপিটুনিতে মৃত্যু হয়েছে নারকেলডাঙার যুবক রাণা দাসের। ঘটনায় তারই তিন বন্ধুকে গ্রেফতার করেছে শিয়ালদহ জিআরপি।

খাস কলকাতায় গণপিটুনির ঘটনা। পায়রা চুরি নিয়ে বিবাদের জেরে এই গণপিটুনিতে মৃত্যু হয়েছে নারকেলডাঙার যুবক রাণা দাসের। ঘটনায় তারই তিন বন্ধুকে গ্রেফতার করেছে শিয়ালদহ জিআরপি। বাকিদের সন্ধানে তল্লাশি চলছে। তবে প্রাথমিকভাবে নারকেলডাঙা থানা অভিযোগ নিতে চায়নি বলে অভিযোগ করেছে মৃতের পরিবার।

খাস কলকাতায় গণপিটুনির অভিযোগ! যুবকের মৃত্যুতে গ্রেফতার তিন বন্ধু

নারকেলডাঙা নর্থ রোডের বাসিন্দা রাণা দাস ওরফে ছোটকা। পায়রা নিয়ে বন্ধুদের সঙ্গে গণ্ডগোল হয় বলে অভিযোগ। দাদা রবি দাসের সামনেই ভাই রানা দাসকে পিটিয়ে খুনের অভিযোগ পরিবারের।

রাণার পরিবার সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাণার সঙ্গে পায়রা নিয়ে বন্ধুদের বিবাদ বাধে। সেই সময়ে তা থেমে গেলেও বুধবার সকালে বন্ধুরা রাণাকে ডেকে নিয়ে যায় বলে দাবি। ভাইকে মারধরের খবর পেয়েই ঘটনাস্থলে যান দাদা রবি ও অন্য আত্মীয়রা। রেললাইনের ধারে ঝোঁপের মধ্যে চেন দিয়ে হাত-পা বেধে রাণাকে মারধর করতে দেখেন তাঁরা। রাণাকে বাঁচাতে গেলে তাঁদেরও মারধর করা হয় বলে দাবি। পায়রা নিয়ে ক্ষতিপূরণ দিতে চাইলেও, মানতে চায়নি মারধরে যুক্ত ১০ থেকে ১২ জন যুবক। সেখান থেকে চলে গেলেও কিছুক্ষণ পরে ফিরে আসেন পরিবারের সদস্যরা। রাণাকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়।

পরিবারের অভিযোগ, প্রথমে নারকেলডাঙা থানা অভিযোগ নিয়ে চায়নি। তারা বলে জিআরপিতে অভিযোগ করতে। পরে অবশ্য নারকেলডাঙা থানা অভিযোগ নেয়।

জানা গিয়েছে, বুধবার বিকেল থেকেই তল্লাশি অভিযান চালায় জিআরপি। বৃহস্পতিবার সকালে তিন অভিযুক্তকে গ্রেফতার করে শিয়ালদহ জিআরপি। বাকিদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+