বাড়ি থেকে তুলে নিয়ে গণধর্ষণের অভিযোগ! প্রশ্নে শহরের নিরাপত্তা

শহরে ফের গণধর্ষণের অভিযোগ। শুক্রবার রাতে ঘটনাটি ঘটে নর্থ পোর্ট থানা এলাকায়। ধর্ষিতাকে মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গিয়েছে।

শহরে ফের গণধর্ষণের অভিযোগ। শুক্রবার রাতে ঘটনাটি ঘটে নর্থ পোর্ট থানা এলাকায়। ধর্ষিতাকে মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনায় যুক্ত থাকার অভিযোগে এখনও পর্যন্ত দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। অপর অভিযুক্ত পলাতক।

বাড়ি থেকে তুলে নিয়ে গণধর্ষণের অভিযোগ! প্রশ্নে শহরের নিরাপত্তা

শুক্রবার রাতে নর্থ পোর্ট থানা এলাকার ফুটপাথে বছর কুড়ি এক যুবতীকে পড়ে থাকতে দেখেন প্রতিবেশীরা। ওই যুবতীকে সেখানকার ঝুপড়ির বাসিন্দা বলেই জানা গিয়েছে। যুবতীকে পরে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়।

সূত্রের খবর অনুযায়ী, স্থানীয় বাসিন্দা ও যুবতীর অভিযোগ ঝুপড়ি থেকেই তুলে নিয়ে যাওয়া হয়। অভিযোগের ভিত্তিতে তিন অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ। রাতেই সুনীল গুপ্ত ও চন্দন সাউ-এর খোঁজ পায় পুলিশ। তাদের গ্রেফতার করা হয়। অপর অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

এবছরের মে মাসে নীলরতন সরকার হাসপাতাল থেকে আত্মীয়কে দেখে ফেরার সময় বাসন্তীর যুবতীকে ধর্ষণের অভিযোগ উঠেছিল। সেই সময় পুলিশ তিন অভিযুক্তকে গ্রেফতার করেছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+