শহরে ফের যৌন নিগ্রহের অভিযোগ! নতুন উপায়ে 'প্রলোভন'
আট বছরের নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ। ঘটনাটি ঘটেছে কলকাতার ওয়াটগঞ্জ থানা এলাকায়। পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে।
আট বছরের নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ। ঘটনাটি ঘটেছে কলকাতার ওয়াটগঞ্জ থানা এলাকায়। পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে।

সোমবার রাত ১০ থেকে সাড়ে ১০টা। এই সময় প্রতিবেশী মহম্মদ তৌফিক ডাকে বছর আটের নাবালিকাকে। ছাগলকে পাতা খাওয়ানোর নাম করে ডাকা হয়। এর আগেও একইরকম ভাবে নাবালিকাকে ডেকে নিয়ে গিয়েছিল তৌফিক, সেজন্য এই কাজে সন্দেহ হয়নি নাবালিকার পরিবারের।
সোমবার রাতে দীর্ঘক্ষণ পরেও ফিরে না আসায় সন্দেহ হয় নাবালিকার পরিবারের। পরে কোনও রকমে প্রতিবেশী তৌফিকের ঘর থেকে বেরিয়ে আসে ওই নাবালিকা। ঘরে আটকে রেখে নির্যাতনের অভিযোগ করে নাবালিকা।
নাবালিকার পরিবারের তরফে ওয়াটগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হলে গ্রেফতার করা হয় মহম্মদ তৌফিককে।












Click it and Unblock the Notifications