এবার ব্যাঙ্ক জালিয়াতি শহরেই! গ্রেফতার প্রাক্তন আধিকারিক

ফের ব্যাঙ্ক জালিয়াতির অভিযোগ। এবারের ঘটনায় কলকাতায়। ঘটনায় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের প্রাক্তন ম্যানেজারকে গ্রেফতার করেছে বিধাননগর পূর্ব থানা।

ফের ব্যাঙ্ক জালিয়াতির অভিযোগ। এবারের ঘটনায় কলকাতায়। ঘটনায় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের প্রাক্তন ম্যানেজারকে গ্রেফতার করেছে বিধাননগর পূর্ব থানা। ঋণের টাকা পাইয়ে দিয়ে গ্রাহকদের কাছ থেকে মোটা টাকা কমিশন নিতেন বলেও অভিযোগ।

এবার ব্যাঙ্ক জালিয়াতি শহরেই! গ্রেফতার প্রাক্তন আধিকারিক

নথি যাচাই না করেই ঋণ দেওয়ার অভিযোগ। একাধিক ব্যক্তিকে নিয়ম ভেঙে ঋণ পাইয়ে দেওয়ার অভিযোগ এসবিআই-এর বিধাননগর শাখার পূর্বতন এক ম্যানেজারের বিরুদ্ধে। ব্যাঙ্কের দুর্নীতি দমন শাখা বিষয়টি নিয়ে মামলা দায়ের করে। ঘটনার তদন্তে নেমে প্রাক্তন ম্যানেজার প্রকাশ রামকে গ্রেফতার করে বিধাননগর পূর্ব থানা।

কত জনকে কোন কাগজের বিনিময়ে ঋণ দেওয়া হয়েছে তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। একইসঙ্গে অভিযুক্তের সঙ্গে ব্যাঙ্কের আর কোনও কর্মী জড়িত আছেন কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+