পরাজিত বিজেপি প্রার্থীর বাড়িতে 'হামলা'! যা কারণ দেখাচ্ছে শাসকদল

সোনারপুরে পরাজিত বিজেপি প্রার্থীর আত্মীয়ের বাড়িতে হামলা। গভীর রাতে বাড়িতে হামলা। বিজেপির অভিযোগের তির তৃণমূলের দিকে।

সোনারপুরে পরাজিত বিজেপি প্রার্থীর আত্মীয়ের বাড়িতে হামলা। গভীর রাতে বাড়িতে হামলা। বিজেপির অভিযোগের তির তৃণমূলের দিকে। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। ভোট নয়, অন্য কোনও ঘটনার জেরে এই হামলা বলে মনে করছে শাসক দল।

পরাজিত বিজেপি প্রার্থীর বাড়িতে হামলা! যা কারণ দেখাচ্ছে শাসকদল

পঞ্চায়েত নির্বাচনে সোনারপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতে পরাজিত হয়েছিলেন স্থানীয় বাসিন্দা মধ্যম সরকার। ভোটগণনার দিনই তার বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। মধ্যম সরকারের অভিযোগ, ভোটে দাঁড়ানোর পর থেকেই শাসকদলের তরফ থেকে নানা ভাবে হুমকি দেওয়া হয়েছিল। এমন কী মনোনয়ন প্রত্যাহারের জন্যও তাকে চাপ দেওয়া হয়েছিল।

শুক্রবার গভীর রাতে মধ্যম সরকারের দাদা উত্তর সরকারের বাড়িতে হামলা চালানো হয়। বোমা মারা ছাড়াও বাড়িতে ঢুকে ভাঙচুর চালায় বেশ কয়েকজন দুষ্কৃতী। ভোটের সময় ভাইয়ের হয়ে প্রচারের মুখ ছিলেন উত্তর সরকার। সেই জন্যই তাঁর বাড়িতে তৃণমূল হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে উত্তর সরকারের পরিবার।

যদিও সব অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। ভোটের কারণে কোনও হামলা নয়, স্থানীয় অন্য কোনও কারণে এই হামলার হয়ে থাকতে পারে বলে মনে করছে শাসকদল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+