High Court: অনুপম হাজরার উপর হামলার অভিযোগ? দুই বিজেপি নেতার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নয়, নির্দেশ হাইকোর্টের
বিজেপি নেতাদের নামে অভিযোগ করেছিলেন খোদ অনুপম হাজরা। এবার ওই নেতাদের পক্ষেই রক্ষাকবচ দিল কলকাতা হাইকোর্ট। বীরভূমের খয়রাসোলে অশান্তির ঘটনায় অনুপম হাজরা অভিযোগ করেছিলেন থানায়। সেই ভিত্তিতে পুলিশ কোনও কড়া পদক্ষেপ নিতে পারবে না। এমনই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।
এই মামলার দুই মামলাকারী দুবরাজপুরের বিধায়ক অনুপ সাহা ও বীরভূমের বিজেপি জেলা সভাপতি ধ্রুব সাহা। জেলা পুলিশে তরফে তাদের নোটিশ পাঠানো হয়েছে। সেই নোটিশের ভিত্তিতে তাদের হাজিরা দিতে হবে। এমনই জানিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত। আগামী ১৩ ডিসেম্বর এই মামলার পরবর্তী শুনানি। ওই দিন পুলিশকে কেস ডাইরি সহ হাজির থাকার নির্দেশ দিয়েছে আদালত।

বিজেপির কেন্দ্রীয় নেতা অনুপম হাজরার অভিযোগ, এই দুজন তাঁর বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে হামলা চালিয়েছেন। আজ মঙ্গলবার কলকাতা হাইকোর্টের শুনানিতে বিচারপতি জয় সেনগুপ্ত প্রশ্ন করেন, এই অভিযোগ কে করেছেন? আইনজীবী উত্তরে অনুপম হাজরার নাম বলেন। সেই শুনে বিচারপতি হালকা চালে বলেন, ক্ষমতায় আসার আগেই দলের একাংশ অন্য অংশের বিরুদ্ধে অভিযোগ জানাচ্ছে!
বিচারপতি জয় সেনগুপ্ত বিজেপি নেতা অনুপম হাজরাকে এই মামলায় যুক্ত করার নির্দেশ দিয়েছেন।এদিন রাজ্যের তরফে আইনজীবী জানান, অভিযুক্তদের নোটিশ পাঠানো হয়েছে। পুলিশ অভিযুক্তদের চিহ্নিত করেছে।
বীরভূমের খয়রাশোলে গত ৮ নভেম্বর অনুপম হাজরার বিজয়া সম্মিলনী অনুষ্ঠান ছিল। ওই সময় বিজেপির অন্য পক্ষ হামলা চালায়। অনুপম হাজরাদের মারধর করার অভিযোগ উঠেছিল। ওই ঘটনার পর জীবন সংশয়ের আশঙ্কাও করেছিলেন অনুপম। থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিল।
এফআইআর চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হন বিজেপির দুবরাজপুরের বিধায়ক অনুপ সাহা বীরভূমের বিজেপি জেলা সভাপতি ধ্রুব সাহা। তাঁদের অভিযোগ, মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। যে দিন এই ঘটনা ঘটে সেই দিন বিধায়ক বিধানসভায় ও সভাপতি কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে সফরে ছিলেন। ওই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।












Click it and Unblock the Notifications