শুভ বুদ্ধির উদয় হোক! মেয়রের 'দুষ্কৃতী' দিয়ে হামলার অভিযোগ সম্পর্কে আর যা বললেন স্ত্রী রত্না
স্বামী শোভন চট্টোপাধ্যায়ের ধারণা অমূলক। তাঁর শুভ বুদ্ধির উদয় হোক। দুষ্কৃতী নিয়ে গোলপার্কের ফ্ল্যাটে হামলার সম্ভাবনার অভিযোগ সম্পর্কে এমনটাই প্রতিক্রিয়া দিলেন মেয়র পত্নী রত্না চট্টোপাধ্যায়।
স্বামী শোভন চট্টোপাধ্যায়ের ধারণা অমূলক। তাঁর শুভ বুদ্ধির উদয় হোক। দুষ্কৃতী নিয়ে গোলপার্কের ফ্ল্যাটে হামলার সম্ভাবনার অভিযোগ সম্পর্কে এমনটাই প্রতিক্রিয়া দিলেন মেয়র পত্নী রত্না চট্টোপাধ্যায়।

রবিবার গোলপার্কের ফ্ল্যাটে দুষ্কৃতী দিয়ে হামলা চালানোর সম্ভাবনা নিয়ে স্ত্রীর বিরুদ্ধে রবীন্দ্র সরোবর থানায় অভিযোগ দায়ের করেছিলেন মেয়র শোভন চট্টোপাধ্যায়। তাঁর বর্তমান বাসস্থানে বাড়তি নিরাপত্তার দাবি করে স্বরাষ্ট্র সচিবকেও চিঠি দেওয়ার কথা জানা গিয়েছে।
গোলপার্কের যে ফ্ল্যাটে মেয়র শোভন চট্টোপাধ্যায় থাকেন, সেটি তাঁর ভাই শুভাশিস দাসের। সোমবার সংবাদ মাধ্যমকে এমনটাই জানিয়েছেন মেয়র পত্নী রত্না চট্টোপাধ্যায়। যদি শুভাশিস চান, তাহলে, এক চিঠিতেই শোভন চট্টোপাধ্যায়কে সেই ফ্ল্যাট থেকে সরিয়ে দেওয়া যেতে পারে। কিন্তু তিনি কিংবা তাঁর পরিবারের তরফ থেকে সেটি তাঁরা চান না বলেই জানিয়েছেন রত্না চট্টোপাধ্যায়। শোভন চট্টোপাধ্যায় সেখানে শান্তিতে এবং সুস্থতার সঙ্গেই থাকুন, এমনটাই চায় পরিবার।

রত্না চট্টোপাধ্যায় জানিয়েছেন, তাঁর স্বামী শোভন চট্টোপাধ্যায়ের শুভ বুদ্ধির উদয় হোক। তিনি পুত্র-কন্যার কাছে ফিরে আসুন, সেটাই চান রত্না চট্টোপাধ্যায় এবং দাস পরিবার।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications