RG Kar Medical College: মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুন! চাপ বাড়াচ্ছে বিজেপি, কর্মবিরতির ডাক আরজি করে

RG Kar Medical College: সরকারি হাসপাতালের মধ্যেই রহস্যমৃত্যু কর্তব্যরত মহিলা চিকিৎসকের। আর এই ঘটনা ঘিরে একেবারে উত্তাল রাজ্য-রাজনীতি। ঘটনার প্রতিবাদে কর্মবিরতির ডাক দিলেন জুনিয়র ডাক্তারেরা। বিচারবিভাগীয় তদন্ত সহ একাধিক দাবিতে এই কর্মবিরোতির ডাক দেওয়া হয়েছে। দাবি পুরণ না হওয়া পর্যন্ত এই কর্মবিরতি চলবে বলে জানানো হয়েছে। ফলে জরুরি বিভাগেই একমাত্র চিকিৎসা পরিষেবা পাওয়া যাচ্ছে বলে জানা যাচ্ছে।

এই অবস্থায় ম্যাজিস্ট্রেটের অধীনে তদন্তের আশ্বাস দিয়েছেন আরজি কর হাসপাতালের (RG Kar Medical College) সুপার সঞ্জয় বশিষ্ট। আসল সত্য সবার সামনে আসা প্রয়োজন বলেমন্তব্য তাঁর। শুধু তাই নয়, ঘটনার পরেই ১১ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে বলে জানা যাচ্ছে। এমনকি ময়নাতদন্তে সম্পূর্ণটাই ভিডিওগ্রাফি করা বলে জানিয়েছেন সঞ্জয় বশিষ্ট। তবে ধর্ষণ নিয়ে কোনও মন্তব্য করতে চাননি।

rg kar

শুধু জানিয়েছেন, গোটা ঘটনার তদন্ত চলছে। কলকাতা পুলিশের আধিকারিকরা রয়েছেন। ফরেন্সিক আধিকারিকরাও বিষয়টি খতিয়ে দেখছেন বলে জানিয়েছেন আরজি কর হাসপাতালের (RG Kar Medical College) সুপার। অন্যদিকে ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যান খোদ কলকাতা পুলিশের পুলিশ কমিশনার বিনীত গোয়েল। হাসপাতালে গিয়েছেন স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম। কীভাবে এই ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

এই ঘটনা ঘিরে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। টুইট করে ঘটনায় রাজ্য প্রশাসনকে আক্রমণ শানিয়েছেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। তাঁর দাবি, কলকাতার সরকারি হাসপাতালে ধর্ষণ করে খুন করা হয়েছে এক মহিলা চিকিৎসককে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ভয়ঙ্কর এই অপরাধকে আড়াল করার চেষ্টা করছে।

এমনকি কলকাতা পুলিশও ঘটনাকে নিছক আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করছে বলেও দাবি বিজেপি নেতার। ঘটনাকে দুর্ভাগ্যজনক এবং লজ্জাজনক ঘটনা বলে তোপ দেগেছেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। ইতিমধ্যে এই ঘটনায় আর জি কর হাসপাতালের বাইরে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন বিজেপি নেতা-কর্মীরা। বিজেপি নেতা সজল ঘোষের নেতৃত্বে এই বিক্ষোভ চলছে বলে জানা যাচ্ছে।

ঘটনায় রাজ্য প্রশাসনকে একহাত নিয়েছেন বাম নেতা মহম্মদ সেলিমও। সরকারি একটি হাসপাতালে এই ঘটনা একেবারে অকল্পনীয় বলে দাবি। শুধু তাই নয়, পুরো বিষয়টি ধামচাপার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ বর্ষীয়ান এই বামনেতার। যদিও বিরোধীদের এই অভিযোগ সম্পূর্ণ উড়িয়ে দিয়েছেন তৃণমূল নেতা শান্তনু সেন। তাঁর দাবি, পুলিশ পুরো ঘটনার তদন্ত করছে। আসল তথ্য সামনে আসবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+