রক্ষকই ভক্ষক! ৩৩ লক্ষ টাকা ছিনতাইয়ের অভিযোগ পুলিশের বিরুদ্ধেই

রক্ষকই ভক্ষক! একেবারে ৩৩ লক্ষ টাকা কার্যত ছিনতাইয়ের অভিযোগ পুলিশের বিরুদ্ধে। অবাক হচ্ছেন তো! এমনটাই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে খোদ কলকাতাতেই। ঘটনায় ২ পুলিশ কনস্টেবল, ১ সিভিক পুলিশ-সহ মোট ৪ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা যাচ

রক্ষকই ভক্ষক! একেবারে ৩৩ লক্ষ টাকা কার্যত ছিনতাইয়ের অভিযোগ পুলিশের বিরুদ্ধে। অবাক হচ্ছেন তো! এমনটাই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে খোদ কলকাতাতেই। ঘটনায় ২ পুলিশ কনস্টেবল, ১ সিভিক পুলিশ-সহ মোট ৪ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা যাচ্ছে। আর এই ঘটনায় রীতিমত অস্বস্তিতে পুলিশ।

৩৩ লক্ষ টাকা ছিনতাইয়ের অভিযোগ পুলিশের বিরুদ্ধেই

জানা যাচ্ছে, বিষয়টি যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে পুলিশের তরফে। কীভাবে একজন রক্ষক এই কাজ করতে পারেন তা নিয়ে প্রশ্ন নাগরিকমহলে।

জানা যাচ্ছে, মহম্মদ আরবাজ় নামের এক যুবক এই সংক্রান্ত অভিযোগ দায়ের করেন। তাঁর দাবি, কাজের সূত্রেই বুধবার ৩৩ লক্ষেরও বেশি টাকা নিয়ে যাচ্ছিলেন। এমনকি এই টাকা ব্যাঙ্কে জমা দেওয়ার জন্যেই নিয়ে যাওয়া হছিল বলেও জানান ওই ব্যক্তি। তিনি শুধু একা নয়, তাঁর সঙ্গে এক বন্ধুও ছিল বলে জানা যাচ্ছে।

হঠাত করেই তাঁদের পথ আটকানো হয়। শুধু তাই নয়, একবালপুর থানার পুলিশকর্মী পরিচয় দিয়ে তাঁদের ব্যাগে তল্লাশি চালানো হয় বলেও জানা যায়।

শুধু তাই নয়, দুই যুবককে ডায়মন্ডহারবার রোডের একটি হোটেলে নিয়ে যাওয়া হয় বলেও অভিযোগ। সেখানে আরও দু'জন নিজেদের পুলিশ বলে পরিচয় দেন। অভিযোগ সেই হোটেলে মহম্মদ আরবাজ় এবং তাঁর বন্ধুকে মারধর করা হয়। এমনকি টাকার ব্যাগও ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ।

আর এরপর দুজনকে একবালপুর থানাতে নিয়ে যাওয়া হয় বলে জানা যাচ্ছে। যদিও হঠাত এই ঘত্নায় রীতিমত ঘাবড়ে যান তাঁরা। প্রথমে কিছুই পুলিশ জানাতে পারেননি।

যদিও পুরো বিষয়টি তাঁদের সংস্থার প্রধানকে জানান। এরপরেই পুরো বিষয়টি থানায় জানান ওই প্রধান। প্রমাণ সহ সমস্ত তথ্য তদন্তকারীদের জানান তিনি। সংস্থার কাজের টাকাই ব্যাঙ্কে জমা দিতে ওই যুবকরা যাচ্ছিলেন বলে জানা যাচ্ছে। এই সংক্রান্ত নথি তাঁরা জমা দেন। আর এরপরেই বিষয়টি নিয়ে নড়েচড়ে বসেছে কলকাতা পুলিশ। বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়।

আর এরপরেই থানার দুই কনস্টেবলের কেলেঙ্কারি ফাঁস হয়ে যায়। দুই কনস্টেবল সহ সিভিক ভলেন্টিয়ারকে গ্রেফতার করা হয়। ইতিমধ্যে ধৃতদের জেরা শুরু করেছে পুলিশ। তাঁদের জেরা করে এই ঘটনার পিছনে আর কেউ জড়িয় আছে কিনা তা জানার চেষ্টা করা হচ্ছে।

তবে ঘটনায় আরও বেশ কয়েকজনের নাম সামনে আসছে। তবে বিষয়টি নিয়ে যথেষ্ট কড়া পুলিশ প্রশাসন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+