সিবিআই দায়িত্ব নেওয়ার আগেই আরজি করে প্রমাণ লোপাটের অভিযোগ, বুধবার সর্বত্র OPD বন্ধের ডাক চিকিৎসক ফোরামের

মঙ্গলবার সন্ধেয় নতুন করে উত্তেজনা আরজি করে। যে সেমিনার রুমে পিজিটি চিকিৎসকের ধর্ষণ ও হত্যা সংগঠিত হয়েছিল, তার সামনেই শুরু হয়েছে সংস্কারের কাজ। যা নিয়ে প্রশ্ন তুলে সরব হয় বাম ছাত্র-যুব সংগঠনগুলি।

এদিকে চিকিৎসকদের কয়েকটি সংগঠনকে নিয়ে তৈরি হওয়া জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স বুধবার সব সরকারি ও বেসরকারি হাসপাতালে আউটডোর বন্ধের ডাক দিয়েছে।

rg kar

কী অভিযোগ বাম ছাত্র-যুবদের
বাম ছাত্র-যুবদদের অভিযোগ তথ্য প্রমাণ লোপাট করতেই তড়িঘড়ি সংস্কারের কাজ করা হচ্ছে। বাম যুব সংগঠন ডিওয়াইএফআইঃএর রাজ্য সভাপতি মীনাক্ষী মুখোপাধ্যায় বলেন, কোনওভাবেই তারা প্রমাণ লোপাট করতে দেবেন না। বিষয়টি নিয়ে এদিন তারা আরজি করে বিক্ষোভও দেখান।

ওপিডি বন্ধের ডাক
এদিন রাজ্যে চিকিৎসকদের যৌথ সংগঠন জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স ওয়েস্ট বেঙ্গলের তরফে বুধবার রাজ্যের সব সরকারি ও বেসরকারি হাসপাতালের ওপিডি বন্ধের ডাক দেওয়া হয়েছে। বলা হয়েছে সকাল আটটা থেকে বিকেল চারটের মধ্যে সেখানে কোনও সিনিয়র চিকিৎসক থাকবেন না। প্রথমে জুনিয়র চিকিৎসকদের অবস্থান বিক্ষোভ, তারপর সিনিয়র চিকিৎসকদের ওপিডি বন্ধের ডাকে বুধবার রাজ্য জুড়ে চিকিৎসা পরিষেবায় ব্যাঘাত ঘটবে বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল।

কী কী দাবি
এদিন জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স ওয়েস্ট বেঙ্গলের তরফে এনআরএস মেডিক্যাল কলেজের প্রাঙ্গণে নাগরিক কনভেনশনের ডাক দেওয়া হয়েছিল। সেখানে দাবি তোলা হয়, কর্তব্যরত বিচারপতির নেতৃত্বে আরজি কর কাণ্ডের যথাযথ তদন্ত করতে হবে। সন্দীপ ঘোষকে অপসারণ করতে হবে। ওই মহিলা চিকিৎসকের পোস্টমর্টেম রিপোর্ট অবিলম্বে প্রকাশ্যে আনতে হবে এবং রাজ্যের প্রতিটি হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যয়কর্মীদের সুরক্ষার ব্যবস্থা করতে হবে।

সিবিআই গেল টালা থানায়
আদালতের নির্দেশ পাওয়ার পরেই আরজি কর নিয়ে তৎপরতা সিবিআই-এ। এদিন সন্ধেয় সিবিআই আধিকারিকরা টালা থানায় যান। সূত্রের খবর, সেখানে গিয়ে তারা আরজি কর কাণ্ডের সার্টিফায়েড কপি নেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+