ডেঙ্গিতে মৃত্যুর অভিযোগ, উত্তপ্ত গার্ডেনরিচ, রাস্তা অবরোধ, গাড়িতে আগুন

ডেঙ্গিতে দুজনের মৃত্যুর অভিযোগে উত্তপ্ত গার্ডেনরিচ। পুরসভার গাড়িতে আগুন লাগিয়ে রাস্তা অবরোধ করে উত্তেজিত জনতা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতির কিছুটা সামাল দেয়।

ডেঙ্গিতে দুজনের মৃত্যুর অভিযোগে উত্তপ্ত গার্ডেনরিচ। পুরসভার গাড়িতে আগুন লাগিয়ে রাস্তা অবরোধ করে উত্তেজিত জনতা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতির কিছুটা সামাল দেয়।

ডেঙ্গিতে মৃত্যুর অভিযোগ

ডেঙ্গিতে মৃত্যুর অভিযোগ

কলকাতা ও শহরতলীর সঙ্গে ডেঙ্গি ছড়িয়েছে গার্ডেনরিচেও। সেখানেও ডেঙ্গিতে মৃত্যুর অভিযোগ উঠেছে। শুক্রবার রাতে রবি পাল নামে এক ব্যক্তির মৃত্যু হয় বলে অভিযোগ। শনিবার তার দেহ নিয়ে যাওয়া হয় এলাকায়। একই এলাকায় অপর এক ব্যক্তিরও ডেঙ্গিতে মৃত্যু হয়েছে বলে অভিযোগ।

এলাকা অপরিচ্ছন্ন

এলাকা অপরিচ্ছন্ন

এলাকা অপরিচ্ছন্ন বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। বিভিন্ন জায়গায় জল জমে রয়েছে। দিনু মিস্ত্রি বাগান এলাকাটি কলকাতা পুরসভা সংলগ্ন মহেশতলা পুরসভার অধীন।

অভিযোগ, ঘরে ঘরে ডেঙ্গি রোগী

অভিযোগ, ঘরে ঘরে ডেঙ্গি রোগী

কলকাতা ও মহেশতলা দুই পুর এলাকার ঘরে ঘরে ডেঙ্গির রোগী রয়েছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের।

এলাকায় বিক্ষোভ, অবরোধ

এলাকায় বিক্ষোভ, অবরোধ

মহেশতলা পুরসভার একনম্বর ওয়ার্ডের কাউন্সিলর কৃষ্ণা বন্দ্যোপাধ্যায় এলাকায় আসেন না বলে অভিযোগ স্থানীয়দের।

পুরসভার গাড়িতে আগুন

পুরসভার গাড়িতে আগুন

ক্ষুব্ধ বাসিন্দারা রাস্তা অবরোধের সময় পাহাড়পুর রোড দিয়ে যাওয়া কলকাতা পুরসভার ময়লা ফেলার গাড়িতে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ।

ঘটনাস্থলে পুলিশ

ঘটনাস্থলে পুলিশ

পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেয়। স্থানীয় কাউন্সিলর জানিয়েছেন, দিনু মিস্ত্রি বাগান বস্তি থেকে কোনও ট্যাক্স পাওয়া যায় না। ফলে এলাকা পরিষ্কারও সম্ভব হচ্ছে না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+