পার্কস্ট্রিটে মাঝবয়সী ব্যক্তির বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ
অফিস টাইমে ভিড়ের সুযোগ নিয়ে এক যাত্রী বসে শ্লীলতাহানীর অভিযোগ উঠল এক মাঝ বয়সী ব্যক্তির বিরুদ্ধে। জয়চাঁদ মণ্ডল নামে বছর ৫২ র ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, এদিন সকাল ১০টা নাগাদ একটি যাত্রীবাহী ভিড় বাসে যাচ্ছিলেন হাওড়ার বাসিন্দা বছর ২৮-এর ওই তরুণী এবং জয়চাঁদ মণ্ডল নামে ওই ব্যাক্তি দুজনেই। বাসটি পার্ক স্ট্রিট ও জওহরলাল নেহরু রোডের সংযোগস্থলে দাঁড়ালে এক ব্যক্তি বাস থেকে নামতে যায়। সেই সময়ই ওই ওই যুবতী চিৎকার চেঁচামেচি শুরু করে।
চিৎকার শুনে এক ট্রাফিক পুলিশ বাসটিকে থামায় এবং তাদেরকে না হয়। ট্রাফিকের কাছে ওই ব্যাক্তির বিরুদ্ধে শ্লীলতাহানি অভিযোগ তোলে যুবতী। পরে লিখিতভাবে পার্কস্ট্রিট থানায় অভিযোগও দায়ের করে যুবতী। এই অভিযোগে পার্ক স্ট্রিট থানার পুলিশ ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে।












Click it and Unblock the Notifications